এইসব BSNL রিচার্জ প্ল্যানের সঙ্গে ফ্রি পাওয়া যাচ্ছে ফ্রি ইন্স্যুরেন্স, থাকছে 1 লক্ষ টাকা পর্যন্ত কভারেজ

এই বছর BSNL তাদের ইউজারদের জন্য ক্রমাগত নতুন নতুন অফার এবং সার্ভিস পেশ করেই চলেছে। ইতিমধ্যে কোম্পানির পক্ষ থেকে 1 টাকার Freedom Plan, মহিলাদের সুরক্ষার জন্য Kavach Number এবং BSNL Satellite Phone এর মতো বিভিন্ন সুবিধা বাজারে আনা হয়েছে। এবার এই সরকারি টেলিকম কোম্পানি তাদের প্রিপেইড ইউজারদের জন্য একটি নতুন পদক্ষেপ নিয়েছে। এবার থেকে কোম্পানির কিছু সিলেক্টেড প্রিপেইড প্ল্যানে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ইন্স্যুরেন্স কভার পাবেন। এই ইন্স্যুরেন্সে দুর্ঘটনায় মৃত্যু বা সাইবার ফ্রডের মতো ঘটনায় আর্থিক ক্ষতির কভারেজ পাওয়া যাবে।

BSNL রিচার্জের সঙ্গে ইন্স্যুরেন্স কভার

এই সুবিধার জন্য BSNL সরকারি ইন্স্যুরেন্স কোম্পানি Oriental Insurance Company Limited অর্থাৎ OICL এর সঙ্গে পার্টনারশিপ করেছে। এই অফারে গ্ৰাহকদের দুই ধরনের ইন্স্যুরেন্স কভার দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম কভার দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য এবং দ্বিতীয় কভারটি সাইবার ফ্রডের কারণে আর্থিক ক্ষতির জন্য পাওয়া যাবে।

দুর্ঘটনায় মৃত্যু হলে গ্রাহক বা তাঁর পরিবার সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত কভার পেতে পারেন। সড়ক দুর্ঘটনা, আগুনে পোড়া, সাপের কামড়, বজ্রপাত এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঘটনায় এই বিমার সুবিধা পাওয়া যাবে। তবে দুর্ঘটনার \ 48 ঘণ্টার মধ্যে খবর দিতে হবে।

এছাড়া সাইবার ফ্রডের কারণে আর্থিক ক্ষতি হলে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যাবে। ফিশিং, ভুয়ো ইমেল এবং অনলাইন টাকা চুরির মতো ঘটনা এই বিমার আওতাভুক্ত। তবে এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকের BSNL মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা আবশ্যক। এক‌ই সঙ্গে সাইবার জালিয়াতির ঘটনা ঘটলে 7 দিনের ভেতর জানাতে হবে। ইন্স্যুরেন্স ক্লেম সংক্রান্ত কোনো তথ্যের জন্য ইউজাররা 1800-11-8485 টোল-ফ্রি নাম্বারে কল অথবা [email protected] ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন।

আলাদাভাবে ইন্স্যুরেন্স নেওয়া বা আবেদন করার প্রয়োজন নেই

এই অফারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না। নির্দিষ্ট রিচার্জ করলেই বিমার কভার চালু হয়ে যাবে। BSNL এর বক্তব্য অনুযায়ী নির্দিষ্ট রিচার্জ করার 24 ঘণ্টার মধ্যে এই বিমার সুবিধা চালু হয়ে যাবে এবং সংশ্লিষ্ট প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত বিমার কভার কার্যকর থাকবে।

বর্তমানে BSNL এর 202 টাকা এবং 2,449 টাকার প্রিপেইড প্ল্যানের সঙ্গে এই ইন্স্যুরেন্স বেনিফিট পাওয়া যাচ্ছে। এই দুটি প্ল্যানই Special Tariff Voucher অর্থাৎ STV ক্যাটাগরির অন্তর্গত। এই প্ল্যানদুটিতে আলাদা আলাদা ধরনের বেনিফিট উপভোগ করা যায়।

BSNL এর 202 টাকা দামে \র প্ল্যান

BSNL এর 202 টাকার STV রিচার্জ প্ল্যানে 30 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে মোট 300 মিনিট ভয়েস কল, 5GB হাই-স্পীড ডেটা এবং 100 SMS দেওয়া হয়। এর পাশাপাশি গ্রাহকরা দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ 1 লক্ষ টাকা এবং সাইবার জালিয়াতির ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স বেনিফিট পেতে পারেন।

BSNL এর 2,449 টাকা দামের প্ল্যান

যেসব ইউজাররা দীর্ঘ ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান খুঁজছেন তাঁ\দের জন্য BSNL এর 2,449 টাকার প্রিপেইড প্ল্যানটি বেশ উল্লেখযোগ্য। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এতে লোকাল, STD ও রোমিং সহ আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 2GB ডেটা এবং 100 SMS পাওয়া যায়। এই প্ল্যানের সঙ্গেও যোগ্য গ্রাহকরা দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ 1 লক্ষ টাকা এবং সাইবার জালিয়াতির ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন।

কৃষক ও গ্রামীণ ইউজারদের ওপর বিশেষ গুরুত্ব

BSNL এর বক্তব্য অনুযায়ী, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল এমন মানুষের কাছে বিমার সুবিধা পৌঁছে দেওয়া যারা সাধারণত কোনও বিমার উপরোক্তা নন। এর মধ্যে কৃষক, মৎস্যজীবী, নির্মাণকর্মী এবং গ্রামীণ এলাকার বাসিন্দাদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রায়শই দেখা যায় এই ধরনের মানুষ প্রচলিত বিমা পরিষেবার আওতার বাইরে থেকে যান। মোবাইল রিচার্জের সঙ্গে বিমার সুবিধা যুক্ত করে তাদের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে চাইছে কোম্পানি। BSNL এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর A. Robert J. Ravi-র মতে, এই উদ্যোগের লক্ষ্য হল এমন মানুষের কাছেও বিমার সুবিধা পৌঁছে দেওয়া, যারা হয়তো এর আগে বিমা সম্পর্কে জানতেন না বা কখনও বিমা করার সুযোগ পাননি।

Jio, Airtel ও Vi এর থেকে BSNL অফারের পার্থক্য

BSNL এর এই অফারের সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে মোবাইল রিচার্জের পাশাপাশি দুর্ঘটনায় মৃত্যুর এবং সাইবার ফ্রড এই দুই ধরনের ইন্স্যুরেন্স বেনিফিট‌ই দেওয়া হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে অন্য কোনো বড় টেলিকম কোম্পানির প্রিপেইড প্ল্যানে একই সঙ্গে এই দুই ধরনের ইন্স্যুরেন্স কভারেজ পাওয়া যায় না। বর্তমানে কোম্পানির নির্দিষ্ট কয়েকটি প্ল্যানের ক্ষেত্রেই এই বেনিফিট প্রযোজ্য। তাই রিচার্জ করার আগে সংশ্লিষ্ট প্ল্যানটি বিমার জন্য যোগ্য কি না তা যাচাই করে নেওয়া জরুরি। এছাড়াও ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য নির্ধারিত নিয়ম এবং সময়সীমা মেনে চলতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here