গ্লোবাল বাজারে POCO C95 Pro 4G স্মার্টফোন লঞ্চ করে দেওয়া হয়েছে। এই মিড রেঞ্জ স্পেসিফিকেশন সহ ফোনটি এক সঙ্গে বেশ কিছু মার্কেটে পেশ করা হয়েছে। এই ফোনে 8GB RAM এর পাশাপাশি MediaTek Helio G91-Ultra প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে 7500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা রয়েছে। ভবিষ্যতে এই ফোনটি ভারতেও সেল করা হবে বলে আশা করা হচ্ছে।
POCO C95 Pro 4G ফোনের স্পেসিফিকেশন
POCO C95 Pro 4G ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 825nits ব্রাইটনেস সাপোর্ট করে। চোখের সুরক্ষার জন্য এতে Low Blue Light এবং Flicker Free সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এছাড়াও এই ডিসপ্লের সুরক্ষার জন্য Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে।
এই ফোনটি Android 16 বেস্ড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য POCO C95 Pro 4G ফোনে MediaTek Helio G91-Ultra চিপসেট দেওয়া হয়েছে। 12nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G52 MC2 GPU যোগ করা হয়েছে।
POCO C95 Pro 4G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য POCO C95 Pro 4G ফোনে 7500mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি জানিয়েছে ফুল চার্জে এই ফোনে 91 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 22.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
POCO C95 Pro 4G ফোনটিতে Memory extension টেকনোলজি যোগ করা হয়েছে। এর ফলে ফোনটির Physical RAM এর সঙ্গে Virtual RAM যোগ করে মোট 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে। বিনোদন প্রেমী ইউজারদের জন্য এতে 300% Volume Boost ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 36 মাসের ফ্লুয়েন্স এক্সপেরিয়েন্স সহ পেশ করা হয়েছে।
POCO C95 Pro 4G ফোনের দাম
গ্লোবাল মার্কেটে POCO C95 Pro 4G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 6GB RAM ও 128GB Storage রয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 219 ইউরো অর্থাৎ প্রায় 23,829 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB Storage মডেল 329 ইউরো দামে পেশ করা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 35,799 টাকার কাছাকাছি। এই ফোনটি Black, Blue এবং Green কালার অপশনে সেল করা হবে।












