200MP ক্যামেরা, Dimensity 7500 এবং 10,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Redmi Note 17 Pro Max

Redmi Note সিরিজের নতুন ডিটেইলস প্রকাশ্যে এসে চলেছে। এই বছর কোম্পানি তাদের Redmi Note 15 Series লঞ্চ করেছে। এই সিরিজে স্ট্যান্ডার্ড, Pro এবং Pro+ মডেল রয়েছে। এবার লিকের মাধ্যমে এই ফোনের সাক্সেসার সম্পর্কে জানা গেছে। এটি Redmi Note 17 Pro Max নামে লঞ্চ করা হতে পারে এবং বেশ কিছু শক্তিশালী আপগ্রেড পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 17 Pro Max স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক রিপোর্ট অনুযায়ী HyperOS এর কোড নেম পরিবর্তনের সময় আপকামিং ফোনের সম্পর্কে জানা গিয়েছিল। কোম্পানি Redmi Note 17 series এ কাজ করছে বলে মনে করা হচ্ছে। এই সিরিজে Note 17 এবং Note 17 Pro ফোন দুটি থাকতে পারে, তবে আপাতত লিকের মাধ্যমে Redmi Note 17 Pro Max ফোনটির ভেরিয়েন্ট সম্পর্কে বেশি কিছু জানা যায়নি।

টিপস্টার Kacper Skrzypek এর বক্তব্য অনুযায়ী Redmi Note 17 Pro Max ফোনটিতে 200 মেগাপিক্সেল Samsung ISOCELL S5KHP5 প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকতে পারে, এটি Omnivision OV08F10 সেন্সর হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 32 মেগাপিক্সেল Samsung ISOCELL S5KKDS সেন্সর যোগ করা হতে পারে। আগের Redmi Note 15 Pro Plus ফোনেও একই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল।

Redmi Note 17 Pro Max ফোনটি আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে MT6881 মডেল নাম্বার সহ প্রসেসর দেওয়া হতে পারে, এটি MediaTek Dimensity 7500 প্রসেসর হবে বলে মনে করা হচ্ছে। এই চিপসেট আগের মডেলের MediaTek Dimensity 7400 প্রসেসরের তুলনায় আপগ্রেডেড হতে পারে।

ব্যাটারি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi Note 17 Pro Max ফোনের চায়না ভেরিয়েন্টে 10,000mAh এর চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হতে পারে। এটি এই সেগমেন্টে উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে। তবে গ্লোবাল ভেরিয়েন্টের ব্যাটারি স্পেসিফিকেশন আলাদা হতে পারে।

সবচেয়ে প্রথম আপকামিং Redmi Note 17 series চীনের বাজারে পেশ করা হতে পারে। অন্যদিকে ভারত সহ অন্যান্য বাজারে 2026 সালের শেষের বা 2027 সালের শুরুতেই লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত Xiaomi এর পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আসন্ন Note সিরিজে কাজ শুরু করা হয়েছে। একইসঙ্গে এই ফোনটিতে বড় আপগ্রেড দেওয়া হতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে যারা নোট সিরিজের ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং Redmi Note 17 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here