খুব তাড়াতাড়ি Samsung তাদের মিড-রেঞ্জে নতুন Galaxy A27 স্মার্টফোন লঞ্চ করতে পারে। কারণ BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে। জানিয়ে রাখি BIS সার্টিফিকেশন অর্থাৎ আপকামিং ফোনটি ভারতের বাজারে সেলের জন্য টেস্ট এবং অ্যাপ্রুভ হয়ে গেছে। তাই শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে ফোনটি ভারতের ব্যাজারে লঞ্চক্স করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A27 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
আমাদের রিপোর্ট অনুযায়ী BIS লিস্টিঙে Samsung Galaxy A27 ফোনটি SM-A276B/DS মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির “A27” নামে লঞ্চ করা হবে বলে কনফার্ম জানা গেছে। তবে “DS” ডুয়েল সিমের জন্য দেওয়া হতে পারে। বিশেষ করে Samsung Brazil ওয়েবসাইটে লিস্টিঙে কিছু দিনের মধ্যেই ফোনটি প্রকাশ্যে এসেছে, তাই কোম্পানির আসন্ন ফোনটি একাধিক গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Samsung Galaxy A27 ফোনে 6.7 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে এইবার আগের ফোনের নচ ডিজাইনের পরিবর্তে কোম্পানির আপকামিং ফোনে punch-hole কাটআউট দেওয়া হতে পারে, ফলে আরও প্রিমিয়াম লুক পাওয়া যাবে। অর্থাৎ আসন্ন ফোনটির ডিজাইন আগের Galaxy A26 ফোনের তুলনায় আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
প্রসেসিঙের জন্য Samsung Galaxy A27 ফোনে 4nm বেস্ড Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে এতে 6GB RAM থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Android 16 সহ কাজ করতে পারে। রিপোর্ট অনুযায়ী Samsung এর আপকামিং ফোনে হাই-বেঞ্চমার্ক পারফরমেন্সের বদলে দীর্ঘমেয়াদী স্মুথ এবং বিশ্বাসযোগ্য এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য আসন্ন Samsung Galaxy A27 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। তবে এটি আগের Galaxy A26 ফোনের 13MP ক্যামেরার চেয়ে কম মনে হলেও, রিপোর্ট অনুযায়ী নতুন সেন্সর বড় হতে চলেছে, এর ফলে লো-লাইটেও ভালো সেলফি কোয়ালিটি পাওয়া যাবে।
সাধারণত Samsung এর Galaxy A-সিরিজের ফোন ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স, দীর্ঘমেয়াদী আপডেট সাপোর্ট এবং দারুণ পারফরমেন্স সহ লঞ্চ করা হয়। তাই Galaxy A27 ফোনটি দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেটের জন্য ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
Samsung এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Galaxy A27 ফোনের লঞ্চ ডেট বা দাম সম্পরকেও অফিসিয়ালি জানানো হয়নি, তবে BIS লিস্টিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই ভারতের বাজারে Galaxy A27 ফোনটি লঞ্চ করা হতে পারে।











