Vivo তাদের নতুন T5 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি তাদের আপকামিং Vivo T5 Lite ফোনের জন্য 44W এর ওপর কাজ করছে। আসন্ন ফোনটি গত বছরের Vivo T4 Lite 5G ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হবে। জানিয়ে রাখি T4 Lite ফোনটি 2024 সালের জুন মাসে 10,000 টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হয়েছিল। এবার রিপোর্টের মাধ্যমে Vivo T5 Lite ফোনে 44W এর ব্যাটারি, চার্জিং এবং ডিজাইন সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T5 Lite ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo T5 Lite ফোনে 44W এর 6500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি আগের Vivo T4 Lite 5G মডেলে উপস্থিত 500mAh ব্যাটারির চেয়েওনেক্তাই বেশি হবে। একইসঙ্গে ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলেও জানা গেছে। গত বছরের মডেলে শুধুমাত্র 15W চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছিল, ফলে ফোনটি ফুল চার্জ করার জন্য প্রায় দুই ঘন্টা সময় লাগে। তবে Vivo T5 Lite ফোনটি 44W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হতে পারে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং Vivo ফোনটি iQOO Z10x ফোনের মতো হতে পারে। এতে 6500mAh ব্যাটারি এবং 44W চার্জিং ফিচার দেওয়া হতে পারে। তাই Vivo T5 Lite ফোনের 44W চার্জিং সাপোর্টের জন্য মাত্র দেড় ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে।
Vivo এর আসন্ন ফোনটি মজবুতি এবং ডিউরেবিলিটির দিক দিয়েও আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। কারণ Vivo T5 Lite ফোনে 44W এর পাশাপাশি জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP65 রেটিং দেওয়া হতে পারে। আগের Vivo T4 Lite 5G ফোনের IP64 রেটিং এর চেয়ে আপগ্রেডেড। একইসঙ্গে ফোনে SGS Five-Star Overall Unit Drop Resistance Certification ও Military-Grade Certification দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আপকামিং Vivo T5 Lite 44W ফোনটি Wave Blue এবং Twilight Shadow কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এই নতুন কালার অপশন আগের মডেলের Titanium Gold এবং Prism Blue কালার অপশনের চেয়ে অনেকটাই আলাদা।
কোম্পানির পক্ষ থেকে Vivo T5 Lite 44W ফোনের লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী শীঘ্রই কোম্পানি তাদের আপকামিং ফোনের লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করতে পারে। আসন্ন ফোনের সম্ভাব্য দাম 15,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে।
এই সেগমেন্টে ভিভো ব্যাটারি এবং ডিউরেবিলিটির ওপর বেশি ফোকাস করছে। কোম্পানির পক্ষ থেকে Vivo T5 Lite 44W ফোনটি কম দামে লঞ্চ করা হলে বাজেট 5G সেগমেন্টে এই ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে।
যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং মজবুত ডিজাইন সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের কাছে Vivo T5 Lite ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। যেসব ইউজাররা আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন ফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা প্পহনের লঞ্চ এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে পারেন।










