Xiaomi তাদের আপকামিং Redmi Note সিরিজ বড় আপগ্রেড সহ লঞ্চ করতে চলেছে। কোম্পানির আসন্ন Redmi Note সিরিজে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে। টিপস্টার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফোনের লঞ্চ টাইমলাইন শেয়ার করেছে।
লিক অনুযায়ী এইবার Xiaomi এর আপকামিং সিরিজের জন্য ব্যাটারি এবং দীর্ঘমেয়াদী ব্যাকআপের ওপর বেশি নজর দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি Redmi Note 17 সিরিজ উপস্থিত Redmi Note 15 সিরিজ রিপ্লেস করতে পারে। সবচেয়ে বড় কথা হল বেশ কিছু বাজারে Xiaomi এর Redmi Note 16 নাম স্কিপ করে সরাসরি 17 নাম্বার সিরিজ লঞ্চ করতে পারে।
লিক হল Redmi Note 17 ফোনের 10,000mAh ব্যাটারি
টিপস্টার Yogesh Brar এর নতুন লিক অনুযায়ী চীনের আসন্ন Redmi Note 17 মডেলে 10,000mAh এর চেয়ে বড় ব্যাটারি দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে আপকামিং Redmi Note সিরিজটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ সিরিজ হতে চলেছে। চীনের Redmi Note 15 Pro ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Redmi Note 17 series will be getting larger batteries this time
10,000mAh+ battery for China
8,000 / 9,000mAh battery range for Global
Launch timeline same as last year : September
— Yogesh Brar (@heyitsyogesh) June 1, 2026
গ্লোবাল বাজারে এবং ভারতের বাজারের মডেলে 8,000mAh থেকে 9,000mAh পর্যন্ত ব্যাটারি দেওয়া হতে পারে। ভারতের বাজারে Redmi Note 15 Pro সিরিজ 6,500mAh ব্যাটারি সহ সেল করা হয়। অর্থাৎ নতুন সিরিজের ব্যাটারির ক্ষেত্রে বড় আপগ্রেড পাওয়া যাবে।
বেড়ে চলেছে বড় ব্যাটারির ট্রেন্ড
গত কয়েক মাসের ধরে Honor, Realme, OnePlus এবং অন্যান্য ব্র্যান্ডগুলি বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করছে। দেশের বাজারে Xiaomi তাদের भी Redmi Note 17 সিরিজের মধ্যে দিয়ে এই ট্রেন্ড আরও এগিয়ে নিয়ে যেতে চলেছে।
সেপ্টেম্বর মাসে হতে পারে লঞ্চ
লিক অনুযায়ী আপকামিং Redmi Note 17 সিরিজের লঞ্চ টাইমলাইনের খুব একটা বড় পরিবর্তন হবে না। আগামী সেপ্টেম্বর মাসে এই সিরিজ পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে এবং চার্জিং স্পীড সম্পর্কে জানানো হয়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সিরিজ সংক্রান্ত তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, Redmi Note 17 সিরিজ মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। তাই যারা দীর্ঘমেয়াদী ব্যাকআপ সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi Note 17 সিরিজটি ভালো অপশন হতে পারে। একইসঙ্গে বড় ব্যাটারির পাশাপাশি Xiaomi এর সিরিজে ফাস্ট চার্জিং এবং শক্তিশালী প্রসেসর থাকলে, এই সিরিজ Realme এবং OnePlus এর মতো ব্র্যান্ডের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে অফিসিয়াল তথ্য জানানো পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।









