টেক ব্র্যান্ড ইনফিনিক্স ভারতের বাজারে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন Infinix Smart 20 লঞ্চ করেছে। MediaTek Helio G81 Ultimate প্রসেসর এবং Extended RAM টেকনোলজি সহ 8GB RAM এর ক্ষমতাসম্পন্ন এই ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে মাত্র 12,499 টাকা। এই সস্থা ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Infinix Smart 20 ফোনের দাম
ভারতের বাজারে Infinix Smart 20 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM + 64GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 12,499 টাকা। একইভাবে ফোনটির 4GB RAM + 128GB Storage সহ টপ মডেল 13,999 টাকা দামে পেশ করা হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এই ফোনটি Shadow Black, Polaris Titanium, Sunlike Orange এবং Cloudline Blue কালার অপশনে সেল করা হবে।
Infinix Smart 20 ফোনের স্পেসিফিকেশন
Infinix Smart 20 ফোনে 1576 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 700nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে এবং সেলফির জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
প্রসেসিঙের এই ফোনে 2.0GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G81 Ultimate চিপসেট দেওয়া হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G52 GPU যোগ করা হয়েছে। Infinix Smart 20 ফোনটি Android 16 বেস্ড XOS16 অপারেটিং সিস্টেমে কাজ করে। Memory Fusion টেকনোলজির দৌলতে এই ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
Infinix Smart 20 ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং রয়েছে। এই ফোনে ড্রপ রেজিস্টেন্স বডি দেওয়া হয়েছে এবং কোম্পানি জানিয়েছে ফোনটি 1.5 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও Smart Noise Cancellation ফিচারের দৌলতে কোলাহলযুক্ত স্থানেও পরিস্কার কর করা যাবে।
এই ফোনে Ultra Link টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে 1 কিলোমিটার পর্যন্ত অফলাইন কমিউনিকেশন করা যাবে। Infinix Smart 20 ফোনের সাইড প্যানেলে ডেডিকেটেড AI বাটন রয়েছে, যা একবার প্রেস করেই বিভিন্ন এআই ফিচার অ্যাক্সেস করা যায়। এছাড়াও এই ফোনটির Infrared সেন্সরের মাধ্যমে ফোনটি টিভি রিমোট হিসাবে ব্যাবহার করা যাবে।
Infinix Smart 20 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5200mAh ব্যাটারি রয়েছে। আজকের বড় ব্যাটারির ট্রেন্ডের সামনে এই ব্যাটারি কিছুটা ছোট মনে হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 933 ঘন্টা অর্থাৎ প্রায় 38 দিন স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 5W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।












