সাম্প্রতিক সময়ে NEET-UG 2026 পরীক্ষার পেপার লিকের ঘটনায় গোটা দেশে বেশ উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘ কয়েক মাসের প্রস্ততির পর ছাত্রছাত্রীরা এই মেডিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করে, তবে পেপার লিকের ফলে প্রত্যেকে যথেষ্ট আশাহত হয়ে পড়ে। এই ঘটনার পুনরাবৃত্তি আটকানোর জন্য ভারত সরকার Telegram App ব্যানড করার সিদ্ধান্ত নিয়েছে।
NEET-UG 2026 রি-এক্সামের আগে দেশের সরকার Telegram অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছে। এই ব্যান্ড সাময়িকভাবে আগামী 22 জুন পর্যন্ত প্রযোজ্য। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে পেপার লিকের মতো কার্যকলাপ সম্পন্ন করা হয়ে থাকে। এই কারণেই National Eligibility cum Entrance Test (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) আয়োজিত হওয়ার আগে কিছু দিনের জন্য ভারতে টেলিগ্রাম ব্যান্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Telegram ব্যান্ড
NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে Telegram ব্যান্ড করা হয়েছে। এনটিএ জানিয়েছে, কিছু সংঘটিত অপরাধী চক্র টেলিগ্ৰাম চ্যানেলের মাধ্যমে ছাত্র সহ বিভিন্ন ইউজারদের পেপার লিক সংক্রান্ত ম্যাসেজ পাঠাচ্ছিল। তাই re-NEET exam এর আগে এই ধরনের সমস্যা এড়ানোর জন্য কিছু দিনের জন্য টেলিগ্রামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এনটিএর বক্তব্য অনুযায়ী, Telegram এর message editing ফিচারের মাধ্যমে পেপার লিকের কথা বলা হয়েছে। প্রথমে সাধারণ ম্যাসেজ পাঠিয়ে পরে ম্যাসেজ এডিট ফিচারের মাধ্যমে এতে প্রশ্নপত্র যোগ করে দেওয়ার আরোপ উঠে এসেছে। এর ফলে পেপার লিক হয়েছে বলে সাধারণ মানুষের মনে হতে থাকে। পেপার লিকের নাম করে ছাত্রদের থেকে টাকাও তোলা হয়েছে বলে শোনা যাচ্ছে।
আগামী 22 জুন পর্যন্ত ভারতে ক্লাউড বেস্ড ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্যান্ড করার পাশাপাশি 30 জুন পর্যন্ত এই অ্যাপের ম্যাসেজ এডিটিং ফিচারও সীমিত রাখা হয়েছে। আগামী 21 জুন NEET-UG 2026 Exam আয়োজিত হতে চলেছে এবং এই পরীক্ষায় গোটা দেশের কয়েক লক্ষ ছাত্র অংশগ্রহণ করতে চলেছে। NTA জানিয়েছে ভবিষ্যতে পেপার লিকের মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ধরনের পদক্ষেপ নেওয়া আবশ্যক।
Telegram কি?
টেলিগ্রাম একটি ক্লাউড-বেস্ড ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপ এবং এটি অনেকটা WhatsApp এর মতোই কাজ করে। হোয়াটসঅ্যাপে বিভিন্ন সীমিত ফিচার থাকলেও, টেলিগ্রামে ক্লাউড স্টোরেজ পাওয়া যায়। এর ফলে ফোনের মেমরি দখল করে না। একটি টেলিগ্রাম গ্ৰুপ বা চ্যানেলে 2 লক্ষ মেম্বার যুক্ত হতে পারেন। এই অ্যাপের মাধ্যমে 2GB পর্যন্ত ফাইল বিনামূল্যে পাঠানো যায়। টেলিগ্রামের মাধ্যমে ইউজাররা একটি গোটা ফিল্মও আদানপ্রদান করে থাকেন।
এছাড়াও চ্যাট করার সময় ফোন নাম্বার হাইড করা যায়। Telegram এর CEO এর নাম Pavel Durov। নাগরিকত্বের দিক থেকে তিনি রাশিয়ান হলেও, আপাতত আরবে বসবাস করেন। টেলিগ্রামের হেড কোয়ার্টারও দুবাইতে অবস্থিত।











