Vivo আগামী 26 জুন চীনে তাদের ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold 6 লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগে কোম্পানি ক্রমাগত এই ফোনটির ফিচার টিজ করে চলেছে। লেটেস্ট আপডেটে Vivo একটি নতুন ডেমো ভিডিও জারি করেছে, এর মাধ্যমে ফোনটির ব্যাটারি, মজবুতি ও নেটওয়ার্ক কানেক্টিভিটি সম্পর্কে জানানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে বড় ব্যাটারি, ভালো নেটওয়ার্ক এবং খারাপ পরিস্থিতিতে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।
থাকবে 7,000mAh ব্যাটারি
Vivo এর প্রোডাক্ট ম্যানেজার Han Boxiao জানিয়েছেন, Vivo X Fold 6 ফোনের সবকটি ভেরিয়েন্টে 7,000mAh Blue Ocean ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ইন্ডাস্ট্রির প্রথম পঞ্চম প্রজন্মের Silicon-Anode ব্যাটারি টেকনোলজি থাকবে। এর সঙ্গে তৃতীয় প্রজন্মের Semi-Solid-State ব্যাটারি টেকনোলজি দেওয়া হবে, ফলে ভালো ব্যাটারি এফিসিয়েন্সি এবং ব্যাকআপ পাওয়া যাবে।
কোম্পানি জানিয়েছে, নতুন ব্যাটারি টেকনোলজির দৌলতে Vivo X Fold 6 ফোনটি Atomic Workbench এর মতো হেভি ওয়ার্কলোডের ক্ষেত্রে 9.8 ঘন্টা পর্যন্ত চলতে পারবে। আরও জানানো হয়েছে এই ফোনে ব্যাটারি লাইফের ক্ষেত্রে প্রায় 30 শতাংশ পর্যন্ত উন্নতি ঘটবে।
জল ও ঠান্ডা আবহেও করবে কাজ
Vivo ভিডিওর মাধ্যমে দেখিয়েছে X Fold 6 মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ঠিকভাবে কাজ করতে পারে। এছাড়া ফোনটি জলের মধ্যেও ব্যাবহার করে দেখানো হয়েছে। জল থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোল্ডেবল ফোনে IPX8 ও IPX9 রেটিং থাকবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে নতুন হালকা ও মজবুত হিঞ্জ যোগ করা হবে, ফলে দীর্ঘ দিন পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই ফোনটি ফোল্ড ও আনফোল্ড করা যাবে।
নেটওয়ার্ক কানেক্টিভিটিও হবে উল্লেখযোগ্য
Vivo X Fold 6 ফোনে Global Signal Amplification System 3.0 দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে কোম্পানির 1+4 কমিউনিকেশন চিপসেট আর্কিটেকচার যোগ করা হবে। এতে একটি ডেডিকেটেড সিগন্যাল অ্যাম্পিফিকেশন চিপ এবং চারটি ওয়াইফাই এনহ্যান্সমেন্ট চিপ যোগ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এর মাধ্যমে হাই-স্পীড ট্রেন, লিফ্ট, হাইওয়ে ও দুর্বল নেটওয়ার্ক সহ এলাকাতেও সুন্দর কানেক্টিভিটি পাওয়া যাবে। Vivo একটি ডেমোতে 4,000 মিটার উচ্চতা থেকে স্কাই ডাইভিং করার সময় ফোন কল করে ফোনটির নেটওয়ার্ক ক্ষমতার প্রমাণ দিয়েছে।
স্টোরেজ এবং RAM
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Vivo X Fold 6 ফোনটি 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 512GB ও 16GB + 1TB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এর পাশাপাশি এই ফোনটি Blue Cave, Salt Lake, Polar Night ও Black Gold Edition কালার অপশনে সেল করা হবে।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন
আগেই Vivo অফিসিয়ালি জানিয়ে দিয়েছে X Fold 6 ফোনে 8.02 ইঞ্চির ফোল্ডেবল OLED ইনার ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটির ডিসপ্লে 5,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ফোনটিতে Dimensity 9500 Super Edition প্রসেসর যোগ করা হবে।
ফটোগ্রাফির জন্য Vivo X Fold 6 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে 200MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে। এই ফোনটি কোম্পানির প্রথম টেলিফটো এক্সটেন্ডার অ্যাটাচমেন্ট সাপোর্টেড ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে।
যারা চীনে রয়েছেন এবং দামের চিন্তা না করেই একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য Vivo X Fold 6 ফোনটি একটি দারুণ অপশন। তবে ফোনটির সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য 26 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।











