HMD নাইজেরিয়াতে তাদের নতুন বাজেট স্মার্টফোন HMD Luma লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে স্টাইলিশ ডিজাইন, বড় ডিসপ্লে এবং 50MP ক্যামেরা যোগ করা হয়েছে। যেসব ইউজাররা নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এই পোস্টে HMD Luma 4G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
HMD Luma 4G ফোনের দাম এবং সেল
আপাতত HMD Luma 4G ফোনটি নাইজেরিয়াতে লঞ্চ করা হয়েছে। এই ফোনের প্রাথমিক দাম NGN 160,000 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 11,000 টাকার কাছাকাছি রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Titanium ও Blue কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটি অন্যান্য বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
HMD Luma 4G ফোনের স্পেসিফিকেশন
HMD Luma 4G ফোনে 720×1604 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 500nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটির ওজন 197.9 গ্ৰাম এবং থিকনেস 8.65mm।
প্রসেসিঙের জন্য HMD Luma 4G ফোনে Unisoc T615 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমরি কার্ডের সাহায্যে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে।
50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি
HMD Luma 4G ফোনে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশের সঙ্গে 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে এই ফোনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
অন্যান্য ফিচার
কানেক্টিভিটি ফিচার হিসাবে HMD Luma ফোনে 4G, Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন দেওয়া হয়েছে। এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, FM রেডিও, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট এবং প্রক্সিমিটি সেন্সরের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে ডুয়েল ন্যানো সিম এবং মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে।
যেসব ইউজাররা নাইজেরিয়াতে রয়েছেন এবং একটি নতুন সস্তা 4G স্মার্টফোন কিনতে চাইছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন। এই ফোনের 50MP ক্যামেরা, 5,000mAh ব্যাটারি, 4GB RAM ও 120Hz ডিসপ্লের মতো ফিচার এন্ট্রি লেভেল ইউজারদের বেশ পছন্দ হবে। যারা অন্য ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে চান Tecno, Infinix ও realme কোম্পানির বাজেট ফোনগুলি দেখতে পারেন। তবে HMD প্রেমীদের জন্য লো বাজেট ক্যাটাগরির HMD Luma 4G ফোনটি সুন্দর বিকল্প।










