ভারতের বাজারে Xiaomi তাদের কিছু মিড রেঞ্জ ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন কোম্পানি বাজারের পরিস্থিতির অজুহাতে তাদের ডিভাইসের দাম বাড়িয়ে চলেছে। এবার শাওমি তাদের Xiaomi 17T ও Redmi Note 15 5G ফোনের দামে প্রাইস হাইক জারি করেছে। এর ফলে এখন থেকে এই ফোনগুলি কেনার জন্য অতিরিক্ত দাম দিতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।
Xiaomi 17T ফোনের দাম বেড়েছে 5,000 টাকা
Xiaomi 17T ফোনের দাম আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে। লঞ্চের সময় এই ফোনের 12GB + 256GB ভেরিয়েন্ট 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এখন থেকে এই মডেলটি কেনার জন্য 64,999 টাকা দাম দিতে হবে। একইভাবে এই ফোনের 12GB + 512GB মডেলের দাম 64,999 টাকা থেকে বেড়ে 69,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই দুটি মডেলের দামই 5,000 টাকা বাড়ানো হয়েছে।
Redmi Note 15 5G ফোনের নতুন দাম
কোম্পানির পক্ষ থেকে তাদের Redmi Note 15 5G ফোনটির দামও বাড়ানো হয়েছে। এই ফোনটির 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 26,999 টাকা থেকে বাড়িয়ে 28,999 টাকা করে দেওয়া হয়েছে। এখন থেকে এই ফোনটির 8GB + 256GB মডেল কেনার জন্য 31,999 টাকা দাম দিতে হবে, আগে এই মডেলের দাম ছিল 29,999 টাকা। অর্থাৎ এই মডেলের দাম 2,000 টাকা করে বাড়ানো হয়েছে।
স্মার্টফোনের মূল্যবৃদ্ধির দাম
সাম্প্রতিক কয়েক মাস ধরে বিভিন্ন কোম্পানি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে। ম্যানুফ্যাকচারিং কস্ট, সাপ্লাই চেইন সংক্রান্ত খরচ এবং বাজারের বর্তমান পরিস্থিতির কারণে এই প্রাইস হাইক হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে শাওমির পক্ষ থেকে মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
Xiaomi 17T ফোনের স্পেসিফিকেশন
Xiaomi 17T ফোনে 2756 x 1268 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, HDR10+, Dolby Vision এবং 3,500nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Xiaomi 17T ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ যোগ করা হয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Xiaomi 3D IceLoop cooling system রয়েছে।
Xiaomi 17T ফোনে ফটোগ্রাফির জন্য Leica Summilux অপটিক্যাল লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে OIS ফিচার সহ 50MP প্রাইমারি Light Fusion 800 সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 17T ফোনে 6,500mAh সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W HyperCharge এবং 50W PPS charging সাপোর্ট করে। এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Xiaomi 17T ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস, হাই-রেস অডিও, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ব্লাস্টার, IP68 রেটিং এবং ইউএসবি টাইপ সি অডিও ইন্টারফেসের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে।
যারা Xiaomi 17T বা Redmi Note 15 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, মূল্যবৃদ্ধির পর তাদের বাজারে উপস্থিত অন্যান্য অপশনগুলি একবার দেখে নেওয়া উচিৎ। এছাড়া ফোনদুটি কেনার আগে অনলাইন সেল, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিলের জন্য অপেক্ষা করা ভালো।










