শীঘ্রই Oppo চীনে তাদের নতুন A7 সিরিজের সূচনা করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং সিরিজে আসন্ন Oppo A7 Pro Max ফোনটির প্রথম অফিসিয়াল টিজার জারি করে দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন প্রথম প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি এর আগে এই ফোনটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চেও লিস্টেড হয়েছে। এছাড়াও কিছু লিকের মাধ্যমে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটির ডিটেইলস সম্পর্কে।
Oppo A7 Pro Max ফোনের টিজার
ওপ্পোর অফিসিয়াল টিজার অনুযায়ী Oppo A7 Pro Max ফোনের ব্যাক প্যানেলে উঁচু রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে বাঁদিকে ক্যামেরা সেন্সর এবং ডানদিকে LED ফ্ল্যাশ ইউনিট দেখা গেছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন অবস্থিত। ফোনটির ডিজাইন দেখে মনে করা হচ্ছে কোম্পানি ক্লিন ও প্রিমিয়াম লুক ব্যাবহার করতে চলেছে।

10,000mAh ব্যাটারি
Oppo A7 Pro Max ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হবে ফোনটির 10,000mAh ব্যাটারি। কোম্পানির টিজারের মাধ্যমে এই ব্যাটারি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এই ফোনটির ব্যাটারি 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। এত বড় ব্যাটারি সত্ত্বেও এই ফোনের থিকনেস মাত্র 8.47mm হবে বলে জানা গেছে। এই ফোনটির ওজন 226 গ্ৰাম হতে পারে। এই ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হয়ে উঠবে।
Oppo A7 Pro Max ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
লিক অনুযায়ী Oppo A7 Pro Max ফোনে 6.78 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনের স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।
প্রসেসিঙের জন্য Oppo A7 Pro Max ফোনে Qualcomm Snapdragon 4 Gen 5 প্রসেসর যোগ করা হবে বলে জানা গেছে। সম্প্রতি গীকবেঞ্চেও এই চিপসেট দেখা গিয়েছিল। এর সঙ্গে এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
Oppo A7 Pro Max ফোনে ফটোগ্রাফির জন্য 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
লঞ্চ হতে দেরি আছে
কোম্পানির পক্ষ থেকে আপাতত Oppo A7 Pro Max ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে প্রথম টিজার প্রকাশ্যে আসার পর মনে করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি চীনের বাজারে এই ফোনটি লঞ্চ করবে। অদূর ভবিষ্যতে এই ফোনের ফিচার এবং দাম সম্পর্কেও জানা যাবে বলে মনে করা হচ্ছে।
যারা দীর্ঘ ব্যাটারি লাইফ, বড় ডিসপ্লে এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য সুন্দর পারফরমেন্স সহ একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Oppo A7 Pro Max ফোনটি একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। লঞ্চের পর এই ফোনটিকে বাজারে উপস্থিত Realme, iQOO, Redmi ও Vivo ব্র্যান্ডের বিভিন্ন বড় ব্যাটারি সহ স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। তবে এই আপকামিং ফোনের 10,000mAh ব্যাটারির দৌলতে এই ফোনটি এগিয়ে থাকতে পারে।
যেসব ইউজাররা চীনে রয়েছেন এবং 10,000mAh ব্যাটারি সহ একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তাঁরা Oppo A7 Pro Max ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।









