সস্তা Redmi 17 5G ফোনের পর এবার গ্লোবাল বাজারে লঞ্চ হল 7500mAh ব্যাটারি সহ Redmi 17 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গত সপ্তাহে রেডি তাদের Redmi 17 5G স্মার্টফোনটি গ্লোবাল বাজার সহ চীনের বাজারে লঞ্চ করেছিল। Redmi 17 5G স্মার্টফোনের সম্পর্কে বিস্তারিত জানার জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করুন। এই সস্তা 5G ফোনটি লঞ্চের পর, এবার কোম্পানি তাদের LTE মডেল অর্থাৎ Redmi 17 4G স্মার্টফোনটি পেশ করেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে Redmi 17 4G স্মার্টফোনের সম্পর্কে জানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সস্তা স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Redmi 17 4G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

Redmi 17 4G ফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং Xiaomi HyperOS 3 সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে প্রসেসিঙের জন্য ফোনটিতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী MediaTek Helio G91-Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এই 8-কোর সিপিইউ 2.0GHz ক্লক স্পীডে কাজ‌ করতে সক্ষম। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য ফোনে Mali-G52 MC2 GPU যোগ করা হয়েছে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী Redmi 17 4G ফোনটিতে 36 মাস পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে।
এই ফোনে Memory extension ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগীতায় দ্বিগুণ RAM উপভোগ করা যাবে। অর্থাৎ Redmi 17 4G ফোনটিতে 12GB RAM এক্সপেরিয়েন্স করা যাবে। এই ফোনে LPDDR4X RAM রয়েছে। অন্যদিকে ফোনে 2TB পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে।

Redmi 17 4G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7500mAh battery দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে একবার চার্জ করার পর 28 ঘন্টা পর্যন্ত Video playback উপভোগ করা যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে 22.5W reverse চার্জিং ফিচার সাপোর্ট করে, এর ফলে Redmi 17 ফোনটির সাহায্যে অন্যান্য ফোনও চার্জ করা যাবে।

Redmi 17 4G ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz পাঁচ স্যাম্পলিং রেট এবং 825nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। এটি একটি টিইউভি সার্টিফায়েড আই কেয়ার ডিসপ্লে, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন দেখার পরও চোখ সুরক্ষিত থাকবে। অন্যদিকে স্ক্রিন স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Redmi 17 4G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Redmi 17 4G ফোনটিতে এবং/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi এবং Bluetooth 5.4 সহ NFC সাপোর্ট যোগ করা হয়েছে। এই ফোনে Dynamic RGB light, FM radio, 3.5mm হেডফোন জ্যাক এবং 300% volume boost এর মতো ফিচার রয়েছে। Redmi 17 4G ফোনটি Black, Deep Blue, Lotus Purple এবং Oak Green কালার অপশনে লঞ্চ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ফোনের দাম সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here