যারা একটি নতুন 4K স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন তাদের জন্য শপিং সাইট ফ্লিপকার্টে LG এর 50-ইঞ্চির Smart TV একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। LG এর এই 2026 মডেলে 4K UHD LED ডিসপ্লে সহ Alpha7 AI প্রসেসর Gen9, HDR10 প্রো এবং ডলবি অ্যাটমসের বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। ফ্লিপকার্টে এই টিভির দাম 38,999 টাকা। তবে WOW ডিলে এই টিভি 34,249 টাকার বিনিময়ে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই টিভির অফার ডিটেইলস সম্পর্কে।
LG 50 ইঞ্চির 4K Smart TV এর দাম দাম এবং অফার
ফ্লিপকার্টে LG এর 50-ইঞ্চির Ultra HD (4K) LED Smart WebOS TV এর লিস্টেড প্রাইস 38,999 টাকা। এই টিভির এমআরপি 65,990 টাকা। অর্থাৎ এমআরপির ওপর 41 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। আবার WOW ডিলে এটির দাম পড়বে মাত্র 34,249 টাকা।
ব্যাঙ্ক অফারের আওতায় SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 4,500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অপরদিকে Flipkart SBI ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 4,325 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও এই টিভিতে এক্সচেঞ্জ অফার থাকছে। ইউজাররা তাদের পুরনো টিভি বা অন্য কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করলে 8,430 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পুরনো ডিভাইসের মডেল, কন্ডিশন ও লোকেশনের ওপর এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে।

শপিং সাইট ফ্লিপকার্টে এই টিভি EMI এর মাধ্যমেও কেনা যাবে। SBI ক্রেডিট কার্ডে 12 মাসের No Cost EMI এর সুবিধা থাকছে। এ ক্ষেত্রে প্রতি মাসে খরচ হবে মাত্র 2,854 টাকা। এর পাশাপাশি Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে 12 মাসের EMI করলে মাসিক কিস্তি পড়বে মাত্র 2,937 টাকা।
এছাড়াও Flipkart EMI এর মাধ্যমে 6 মাসের জন্য 6,167 টাকা প্রতি মাস এবং Bajaj Finance এর মাধ্যমে 18 মাসের জন্য 2,056 টাকা প্রতি মাস EMI দিতে হবে। তবে প্রত্যেক গ্ৰাহকের জন্য সব EMI অপশন উপলব্ধ নাও হতে পারে। কম দামে টিভি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
LG এর 50 ইঞ্চির Smart TV এর ফিচার
LG এর এই স্মার্ট টিভিতে 50-ইঞ্চির 4K UHD LED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে Nano ডিটেইলস এনহ্যান্সার টেকনোলজি যোগ করা হয়েছে। এই টেকনোলজি ছবির ডিটেইলস এবং কন্ট্রাস্ট সুন্দর করে তুলবে। এর সঙ্গে HDR10 Pro এবং 4K সুপার আপস্কেলিং সাপোর্ট রয়েছে।
প্রসেসিঙের জন্য এই টিভিতে Alpha7 AI Processor 4K Gen9 দেওয়া হয়েছে। এটি AI বেস্ড পিকচার প্রসেসিং এবং অপটিমাইজেশন সাপোর্ট করে। এই টিভিতে 60Hz রিফ্রেশ রেট সহ VRR সাপোর্ট রয়েছে। এতে বেশ কিছু প্রয়োজনীয় অ্যাপ আগে থেকেই ইনস্টল রয়েছে।
অডিওর জন্য এই টিভিতে Dolby Atmos এবং AI Sound Pro টেকনোলজি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী AI Sound Pro ভার্চুয়াল 9.1.2 চ্যানেল সারাউন্ড সাউন্ড এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এই স্মার্ট টিভি WebOS অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে Google Gemini, Microsoft Copilot, LG Channels এবং LG Shield সাপোর্ট রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই টিভিতে 5 বছরের OS আপডেট দেওয়া হবে।










