আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল গেমারদের অধিকাংশই BGMI খেলেন বললে খুব একটা ভুল হবে না। সবচেয়ে বড় কথা স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রফেশনাল মধ্যবয়সী সব বয়সী ইউজাররাই এই গেমের সমান ভক্ত। এবার কোম্পানি তাদের সব ধরনের ইউজারদের কথা মাথায় রেখে BGMI LITE পেশ করতে চলেছে। কম দামের ফোনেও গেমের এই ভার্সন অনায়াসে খেলা যাবে।

ভারতে BGMI LITE গেমের লঞ্চ কনফার্ম হয়ে গেছে। KRAFTON এর জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম BGMI এর নতুন ও হালকা ভার্সন হিসাবে এই নতুন গেমটি পেশ করা হবে। আগামী 25 আগস্ট থেকে BGMI Lite গেমের প্রি-রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। প্রথমদিকে শুধুমাত্র Android স্মার্টফোন ইউজাররা এই গেম উপভোগ করতে পারবেন এবং Google Play Store এর মাধ্যমে এই গেম ডাউনলোড করা যাবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর অর্থাৎ 2026 সালের শেষের দিকে ভারতে এই গেম রোলআউট করে দেওয়া হবে।
BGMI LITE গেমের ফিচার
KRAFTON জানিয়ে দিয়েছে BGMI LITE গেমের ডাউনলোড সাইজ মাত্র 1GB এর কাছাকাছি রাখা হবে। যেসব ইউজাররা অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর এবং কম RAM সহ স্মার্টফোন ব্যাবহার করেন মূলত তাদের জন্য এই গেমটি লঞ্চ করা হবে। BGMI LITE ফোনটি লো বাজেট ফোনেও কোনো ল্যাগ ছাড়াই স্মুথভাবে খেলা যাবে এবং এটিই এই গেমের অন্যতম বিশেষত্ব। এই গেম খেলার জন্য হেভি সিপিইউ বা জিপিইউ প্রয়োজন নেই।

BGMI LITE খেলার জন্য বর্তমান BGMI প্লেয়ারদের অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে না। ইউজাররা সরাসরি BGMI Lite গেমের জন্য প্রি-রেজিস্টার করতে পারবেন এবং অফিসিয়ালি রোলআউট হওয়ার পর খেলা শুরু করতে পারবেন। KRAFTON ভবিষ্যতে BGMI Lite গেমের অন্যান্য ফিচার এবং গেমপ্লে এক্সপেরিয়েন্স সংক্রান্ত তথ্য শেয়ার করবে বলে আশা করা হচ্ছে।









