ভারতের বাজেট স্মার্টফোন সেগমেন্টে পা রাখল boltt! কোম্পানির পক্ষ থেকে boltt EVO এবং boltt Ace 5G নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানির Evo ফোনটিতে বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং Android 16 অপারেটিং সিস্টেম যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক boltt EVO ফোনের দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
boltt EVO ফোনের দাম এবং অফার
ভারতে boltt EVO ফোনটির দুটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM + 64GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10,999 টাকা। একইভাবে ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ মডেল 11,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Arctic White, Berry Red, Lavender Bloom, Midnight Black এবং Sky Blue কালার অপশনে বাজারে আনা হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। প্রথম দিন ইউজাররা এই ফোনটি 1,000 টাকা ছাড় সহ কিনতে পারবেন। এছাড়াও Flipkart Axis Bank এবং SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 500 টাকা পর্যন্ত ব্যাংক ডিসকাউন্ট পাওয়া যাবে।
boltt EVO ফোনের স্পেসিফিকেশন
boltt EVO ফোনে 720 × 1640 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিনের আসপেক্ট রেশিও 20:9।
প্রসেসিঙের জন্য boltt EVO ফোনে 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7250 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 6GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM Mali G57 GPU দেওয়া হয়েছে এবং এই জিপিইউয়ের ক্লক স্পীড 850MHz। মেমরি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।
boltt EVO ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে দীর্ঘ ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটির ওজন 233 গ্ৰাম এবং থিকনেস 8.5mm।
ফটোগ্রাফির জন্য boltt EVO ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। এই সেটআপের প্রাইমারি সেন্সর f/1.8 অ্যাপার্চার এবং অটো ফোকাসের ক্ষমতাসম্পন্ন। সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারযুক্ত এবং 77° FoV এর ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে HD এবং Full HD ভিডিও রেকর্ড করা যায়।
boltt EVO ফোনে কানেক্টিভিটি ফিচার হিসাবে 2G, 3G এবং 4G LTE নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে। এই ফোনে Dual SIM সাপোর্ট সহ হাইব্রিড SIM স্লট দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে Bluetooth 5.0, Wi-Fi, Wi-Fi Hotspot, USB Tethering এবং OTG ফিচার সাপোর্ট যোগ করা হয়েছে।
বর্তমান প্রাইস হাইকের যুগে মাত্র 10,999 টাকা দামের boltt EVO ফোনটি একটি উল্লেখযোগ্য অপশন। তবে এই নতুন ব্র্যান্ড কতটা জনপ্রিয় হবে, সেটাই দেখার বিষয়। আমরা মনে করছি যারা কম দামে নতুন 4G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি ব্যাবহার করে দেখতে পারেন। শীঘ্রই আমরা এই ফোনের ফুল রিভিউ শেয়ার করব, যা দেখে সবাই বুঝতে পারবেন ফোনটি আদতে কেমন।











