আজ থেকে ভারতের স্মার্টফোন বাজারে আরও একটি নতুন স্মার্টফোন ব্র্যান্ড এসে গেছে। ইউজাররা এখন থেকে boltt ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন। স্মার্ট ওয়াচ ও অডিও ডিভাইসের ক্ষেত্রে জনপ্রিয় এই ব্র্যান্ড স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে পা রেখে ফ্লিপকার্টের মাধ্যমে দুটি ফোনের সেল শুরু করেছে। বাজেট সেগমেন্টের boltt Evo 4G এবং boltt Ace 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
boltt Evo 4G ফোনের দাম
ভারতে boltt Evo 4G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 4GB RAM ও 64GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 10,999 টাকা। ফোনটির 6GB RAM + 128GB Storage সহ টপ মডেল 11,999 টাকা দামে পেশ করা হয়েছে। প্রাথমিক সেলে এই ফোনের দামে 1,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে ফোনটির 4GB RAM মডেল 9,999 টাকা এবং 6GB RAM মডেল 10,999 টাকার বিনিময়ে কেনা যাবে। ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন।

boltt Ace 5G ফোনের দাম
boltt Ace 5G ফোনের 4GB RAM + 64GB Storage মেমরি ভেরিয়েন্ট 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 14,999 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM + 128GB Storage মডেল 15,999 টাকা দামে বাজারে আনা হয়েছে। এই লো বাজেট 5G ফোনের দামে কোম্পানি 1,000 টাকা ছাড় দিচ্ছে। এর ফলে তিনটি মডেলের দাম পড়বে যথাক্রমে 12,999 টাকা, 13,999 টাকা এবং 14,999 টাকা। অর্থাৎ অফারে এই ফোনের 6GB RAM মডেলের দামে 8GB RAM মডেল কেনা যাবে। এই ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
boltt Ace 5G ফোনের স্পেসিফিকেশন
boltt Ace 5G ফোনটি স্টক অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে কোনো ব্লোটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপ নেই। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.3GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T8200 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে Circle to Search এবং Gemini এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য AI ফিচার যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi ও Bluetooth এর পাশাপাশি NFC সাপোর্ট রয়েছে।
এই ফোনে 720 x 1640 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। boltt Ace 5G ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 600nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 64MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
boltt Ace 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে অনায়াসে গোটা দিন ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। সবচেয়ে বড় কথা ফোনটির বক্সের মধ্যেই চার্জার পাওয়া যাবে।
boltt EVO 4G ফোনের স্পেসিফিকেশন
boltt EVO 4G ফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 720 × 1640 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনটির পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth 5.0, Wi-Fi এবং OTG রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য boltt EVO 4G ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।











