2,500mAh ব্যাটারি এবং Super Loud 3D সাউন্ড সহ লঞ্চ হল itel Muzik 450L, দাম মাত্র 1,659 টাকা

itel ভারতের বাজারে তাদের নতুন Muzik 450L ফিচার ফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি মিউজিক-ফার্স্ট ফোন হিসাবে পেশ করা হয়েছে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির Super Loud 3D Sound। এই ফোনে 2-in-1 Super Loud Speaker, 2,500mAh ব্যাটারি, Bluetooth, Wireless FM, 2.4-ইঞ্চির QVGA ডিসপ্লে এবং 13.4mm স্লিম ডিজাইন রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফিচার ফোনের ডিটেইলস সম্পর্কে।

itel Muzik 450L ফোনের ফিচার

itel Muzik 450L ফোনে F20 2-in-1 Super Loud স্পিকার দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে Super Loud 3D সাউন্ড পাওয়া যাবে। এর ফলে মিউজিক, FM এবং কলের আওয়াজ আরও স্পষ্টভাবে শোনা যাবে। এই ফোনটি বিশেষভাবে ট্রাভেল, আউটডোর ব্যাবহার এবং সোশ্যাল গ্যাদারিঙের জন্য ডিজাইন করা হয়েছে।

itel Muzik 450L ফোনের ডিজাইন যথেষ্ট স্লিম রাখা হয়েছে। এই ফোনটির থিকনেস মাত্র 13.4mm। এই ফোনে 2.4-ইঞ্চির QVGA ডিসপ্লে দেওয়া হয়েছে।

itel Muzik 450L ফোনে 2,500mAh মেগা ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনের ব্যাটারি মিউজিক, ওয়্যারলেস FM, Bluetooth এবং কলিঙের ক্ষেত্রে দীর্ঘ ব্যাক‌আপ দিতে সক্ষম। এই ফোনে Type-C চার্জিং পোর্ট রয়েছে। জানিয়ে রাখি এই ফোনটির বক্সের মধ্যেই একটি ব্যাক কভার দেওয়া হচ্ছে।

মিউজিক এবং এন্টারটেইনমেন্টের জন্য itel Muzik 450L ফোনে Bluetooth কানেক্টিভিটি যোগ করা হয়েছে। এর ফলে ইউজাররা কম্প্যাটিবল ওয়্যারলেস অ্যাক্সেসরিজ কানেক্ট করতে পারবেন। এছাড়াও এই ফোনে Wireless FM এর সঙ্গে Recording ফিচার রয়েছে। ফলে ইউজারদের আলাদাভাবে ইয়ারফোন প্রয়োজন নেই। এই ফোনে একটি VGA ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

এই ফোনে King Talker, ভিজুয়াল আইকন সহ 1,000 কন্ট্যাক্ট সেভ করার সুবিধা, ভাইব্রেশন অ্যালার্ট এবং Auto Call Recording ফিচার যোগ করা হয়েছে। এই ফোনের ‘0’ বাটন লং প্রেস করে টাইম রিড‌আউট পাওয়া যায়। এছাড়াও এই ফোনে একটি জোরালো টর্চ রয়েছে।

itel Muzik 450L ফোনের দাম

itel Muzik 450L ফোনটির দাম রাখা হয়েছে 1,659 টাকা। এই ফোনটি তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে। ভারতে বিভিন্ন অনলাইন এবং অফলাইন রিটেইল প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনটি সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের ক্ষেত্রে 1 বছরের Counter Replacement Guarantee দেওয়া হচ্ছে। সস্তা ফিচার ফোন প্রেমীদের জন্য এটি একটি সুন্দর অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here