Vu ভারতে তাদের নতুন Ultra Large QLED TV লঞ্চ করেছে। কোম্পানির এই নতুন টিভিগুলি হোম প্রোজেক্টরের বিকল্প হিসাবে পেশ করা হয়েছে। নতুন প্রোডাক্ট রেঞ্জে 85 ইঞ্চি এবং 100 ইঞ্চির দুটি টিভি বাজারে আনা হয়েছে। উভয় টিভিতে 4K QLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 144Hz VRR, Dolby Vision এবং Dolby Atmos ফিচার রয়েছে। এছাড়াও এতে AI-পাওয়ার্ড পিকচার প্রসেসিং এবং রুম ইকোসিস্টেম অনুযায়ী সাউন্ড ক্যালিব্রেশন পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন দুটি টিভি সম্পর্কে।
Vu Ultra Large TV-এর দাম এবং সেল
Vu Ultra Large QLED TV এর 85 ইঞ্চির মডেল 1,50,000 টাকা দামে পেশ করা হয়েছে এবং 100 ইঞ্চি মডেলের দাম রাখা হয়েছে 2,50,000 টাকা। ইতিমধ্যে Vu রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে উভয় টিভির সেল শুরু হয়ে গেছে।
Vu Ultra Large TV-এর স্পেসিফিকেশন
Vu আলট্রা লার্জ টিভিতে বেজল-লেস ডিজাইন এবং সিলভার-গ্ৰে ফিনিশ রয়েছে। এই টিভি দেওয়ালে না টাঙিয়ে টেবিল টপ হিসাবেও ব্যাবহার করা যাবে।
উভয় টিভিতে 4K UHD (3840 × 2160 পিক্সেল) প্রিমিয়াম QLED ডাইরেক্ট-লিট প্যানেল যোগ করা হয়েছে। এই ডিসপ্লের টিপিক্যাল ব্রাইটনেস 500nits এবং এটি 94% DCI-P3 কালার গামুট সাপোর্ট করে। HDR কন্টেন্টের জন্য এতে Dolby Vision, HDR10 এবং HLG সাপোর্ট দেওয়া হয়েছে। এই টিভিতে 120Hz নেটিভ রিফ্রেশ রেট পাওয়া যাবে। তবে এতে 240Hz High-Speed Refresh (HSR) সাপোর্টও যোগ করা হয়েছে।
100 ইঞ্চির মডেলে অ্যান্টি-গ্লেয়ার ম্যাট প্যানেল রয়েছে, যা বেশি আলোকিত ঘরে স্ক্রিনের রিফ্লেকশন কম করতে সাহায্য করে। তবে 85 ইঞ্চির মডেলে গ্লসি প্যানেল ব্যাবহার করা হয়েছে।
পারফরমেন্স এবং পিকচার প্রসেসিঙের জন্য উভয় টিভিতে Vu 144Hz Iconium 4K AI প্রসেসর দেওয়া হয়েছে। এতে AI Picture, Intelligent Scene Recognition এবং AI Upscaling ফিচার রয়েছে। এই টিভিতে 3GB RAM এবং 32GB স্টোরেজ যোগ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে তাদের 100 ইঞ্চির মডেলে 108W এর 2.1-চ্যানেল VuFX অডিও সিস্টেম দেওয়া হয়েছে। এতে দুটি স্পিকার এবং একটি ডেডিকেটেড সাবউফার রয়েছে। অপরদিকে 85 ইঞ্চির মডেলে 65W এর 2.2-চ্যানেল VuFX সিস্টেম যোগ করা হয়েছে। এতে দুটি স্পিকার এবং দুটি সাবউফার দেওয়া হয়েছে। উভয় মডেলে Dolby Atmos সাপোর্ট রয়েছে।
দুটি টিভিতেই AI-পাওয়ার্ড রুম ইকোস্টিক ম্যাপিং ফিচার যোগ করা হয়েছে। এই ফিচারের দৌলতে টিভি একটি টেস্ট টোন প্লে করে এবং রিমোটে উপস্থিত মাইকের মাধ্যমে সাউন্ড পৌঁছানোর পদ্ধতি ক্যাপচার করা হয়। এর পর Vu এর Iconium 4K AI Processor ঘরের ইকোস্টিক্স অনুযায়ী স্পিকারের আউটপুট অ্যাডজাস্ট করে। কোম্পানি জানিয়েছে এই সম্পূর্ণ ক্যালিব্রেশনেন জন্য মাত্র কয়েক মিনিট সময় লাগে এবং এর জন্য কোনো স্পেশালিস্টের প্রয়োজন নেই।
উভয় টিভিতে Game Mode এবং Game Dashboard দেওয়া হয়েছে। Game Dashboard এর মধ্যে ক্রসহেয়ার এবং অন্যান্য গেমিং কন্ট্রোল রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী হাই রিফ্রেশ রেট, VRR এবং ALLM এর মতো ফিচার ফাস্ট অ্যাকশন সহ গেম এবং স্পোর্টস কন্টেন্ট স্মুথভাবে দেখায়। এই দুটি টিভি Google TV প্ল্যাটফর্মে কাজ করে। এতে বিভিন্ন স্ট্রিমিং অ্যাপ এবং পার্সোনালাইজড কন্টেন্ট রেকমেন্ডেশন পাওয়া যায়।
কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Apple AirPlay, Chromecast এবং Apple HomeKit সাপোর্ট রয়েছে। এই টিভির সঙ্গে দুটি ব্লুটুথ ভয়েস রিমোট দেওয়া হচ্ছে। এতে Cricket, Cinema, Picture, Sound এবং Wi-Fi এর জন্য ডেডিকেটেড হটকী যোগ করা হয়েছে। টিভির রিমোটে ফার-ফিল্ড মাইক্রোফোন রয়েছে, ফলে হ্যান্ডস-ফ্রি ভয়েস সার্চ করা যাবে।
যেসব ইউজাররা বাড়ি বসে বড় স্ক্রিনে ফিল্ম, ক্রিকেট এবং গেমিং এক্সপেরিয়েন্স উপভোগ করতে চান তাদের জন্য এই নতুন রেঞ্জ অসাধারণ অপশন।









