যদি আপনি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন এবং ডেটার অভাবে আপনি আপনার ফোনে ওয়ার্ল্ড কাপ 2019 দেখার সম্ভাবনা না থাকে তবে রিলায়েন্স জিও নিয়ে এসেছে আপনার জন্য একটি দুর্দান্ত উপহার। রিলায়েন্স জিও ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 এর অবসরে নিয়ে এলো সিক্সার প্যাক। জিওর এই প্যাক যথেষ্ট লাভজনক।
Jio আনতে চলেছে বিশেষ টেকনিক, কোনো নেটওয়ার্ক সিগন্যাল ছাড়াও করা যাবে কল! শুরু হয়ে গেছে টেস্টিং
কোম্পানির ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 এর জন্য পেশ করা বিশেষ প্যাকের দাম 251 টাকা। এই প্যাক রিচার্জ করলে আপনার ফোনের বর্তমান প্যাকের ডেটা শেষ হয়ে গেলেও আপনি ম্যাচ লাইভ দেখতে পারবেন। এই প্যাকের ভ্যালিডিটি 51 দিন এবং এই প্যাকে মোট 102 জিবি ডেটা পাওয়া যাবে।
জিও এর আগে আইপিএলসহ অন্যান্য সমস্ত বড়ো সিরিজ চলাকালীন বিশেষ অফার পেশ করেছিল। জিও এই অফারটিকে সার্থক রূপ দেওয়ার জন্য হটস্টারের সঙ্গে হাত মিলিয়েছে। এই চুক্তি অনুযায়ী সমস্ত জিও গ্ৰাহক বিনামূল্যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 এর সব ম্যাচ লাইভ দেখতে পারবেন।
মাত্র আড়াই বছরে 30 কোটি ইউজার বানিয়ে Jio গড়ল নতুন রেকর্ড
সবচেয়ে বড়ো কথা জিওর এই অফার সম্পূর্ণ ফ্রি। আপনি যদি জিও গ্ৰাহক হয়ে থাকেন তবে আপনিও আপনার ফোন থেকে খুব সহজেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 এর সব ম্যাচ বিনামূল্যে দেখতে পারবেন। আপনি জিও টিভি অ্যাপ বা হটস্টারে এই ম্যাচ দেখতে পারবেন, তবে এর জন্য আপনার ফোনে জিওর সিম থাকা প্রয়োজন। এছাড়া জিও গ্ৰাহকরা জিওর অত্যন্ত জনপ্রিয় জিও ক্রিকেট প্লে মাই জিও অ্যাপে খেলতে পারবেন এবং জিতলে প্রাইজও পাবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










