গতকাল OPPO চীনে তাদের Find X10 সিরিজের অধীনে OPPO Find X10, OPPO Find X10 Pro Max এবং OPPO Find X10 E নামের তিনটি স্মার্টফোন পেশ করেছে। এই পোস্টে সিরিজের Find X10 E ফোনের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল। এছাড়া OPPO Find X10 ফোনের ডিটেইলস জানার জন্য এখানে এবং OPPO Find X10 Pro Max ফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। নতুন OPPO Find X10 E 5G ফোনে 1.5K AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 9500s প্রসেসর, 7,025mAh ব্যাটারি এবং তিনটি 50MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
OPPO Find X10 E ফোনের স্পেসিফিকেশন
OPPO Find X10 E ফোনে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে এই স্ক্রিন 2760×1256 পিক্সেল রেজোলিউশন, 60Hz, 90Hz ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের গ্লোবাল পীক ব্রাইটনেস 1,800nits এবং এতে 10-বিট কালার ডেপ্থ সহ 460PPI পিক্সেল ডেনসিটি পাওয়া যাবে। এই ফোনে Oppo Crystal Glass এবং মেটাল ফ্রেম যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66, IP68 এবং IP69 রেটিং রয়েছে।
প্রসেসিঙের জন্য OPPO Find X10 E ফোনে MediaTek Dimensity 9500s চিপসেট দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটি Android 17 বেস্ড ColorOS 17 অপারেটিং সিস্টেমে কাজ করে।
OPPO Find X10 E ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে অটো ফোকাস সহ 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।
এই ফোনের পেরিস্কোপ লেন্সে OIS, অটো ফোকাস এবং 3x অপটিক্যাল জুম সাপোর্ট করে। এছাড়াও এই লেন্স 120x ডিজিটাল জুম সাপোর্ট করে। OPPO Find X10 E ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
OPPO Find X10 E ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7,025mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। সুন্দর অডিও কোয়ালিটির জন্য এই ফোনে ডুয়েল স্পিকার যোগ করা হয়েছে।
কানেক্টিভিটি ফিচার হিসাবে OPPO Find X10 E ফোনে 5G, Wi-Fi 7, NFC এবং IR ব্লাস্টার রয়েছে। এছাড়াও এই ফোনে USB Type-C পোর্ট এবং আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

OPPO Find X10 E ফোনের দাম
চীনে OPPO Find X10 E ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB + 256GB মডেলের দাম রাখা হয়েছে 4,999 ইউয়ান অর্থাৎ প্রায় 71,600 টাকা। একইভাবে ফোনটির 16GB + 512GB মডেল 5,499 ইউয়ান অর্থাৎ প্রায় 78,500 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Silver এবং Blue কালার অপশনে সেল করা হবে।
জানিয়ে রাখি OPPO Find X10 E ফোনটি এই সিরিজের সবচেয়ে কম দামের স্মার্টফোন। সিরিজের OPPO Find X10 এবং OPPO Find X10 Pro Max ফোনদুটিতে আরও প্রিমিয়াম ফিচার রয়েছে এবং দামও বেশি। যারা এই ফোনগুলির চেয়ে কম দামে সুন্দর অপশন খুঁজছেন তাদের জন্য Find X10 E ফোনটি ভালো বিকল্প। এই ফোনটি কোনো দিক থেকেই পিছিয়ে নেই, তবে ভারতের বাজারে এই ফোনটি সেল করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।










