53 লক্ষের চেয়েও বেশি AnTuTu স্কোর পেয়েছে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ OnePlus 16 স্মার্টফোন, জানুন বিস্তারিত

লঞ্চের আগেই আপকামিং OnePlus 16 স্মার্টফোনের AnTuTu স্কোর প্রকাশ্যে এসেছে। এতে ফোনটি 53 লক্ষের বেশি পয়েন্ট পেয়েছে। সবচেয়ে বড় কথা Qualcomm এর নতুন Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরের সঙ্গে এই টেস্ট করা হয়েছে। টেস্টিং মডেলে 16GB LPDDR5X RAM এবং 1TB UFS 4.1 স্টোরেজ অপশন রয়েছে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 16 স্মার্টফোনের প্রসেসর স্কোর ডিটেইলস সম্পর্কে।

OnePlus 16 ফোনের AnTuTu স্কোর

OnePlus 16 ফোনটি AnTuTu V12 টেস্টে মোট 5,384,433 স্কোর পেয়েছে। এখানে ফোনটি CPU টেস্টে 1,458,283 স্কোর, GPU টেস্টে 2,010,584 পয়েন্ট, মেমরি টেস্টে 766,362 স্কোর এবং UX টেস্টে 1,149,204 পয়েন্ট পেয়েছে। এটি AnTuTu V12 প্ল্যাটফর্মে দেখা সবচেয়ে বেশি স্কোরগুলির মধ্যে একটি। তবে বিভিন্ন ফোন, সফটওয়্যার ভার্সন, টেম্পারেচার এবং টেস্টিং কন্ডিশনের কারণে বেঞ্চমার্ক স্কোরের পরিবর্তন ঘটতে পারে।

রিপোর্ট অনুযায়ী OnePlus 16 ফোনের টেস্টিং ইউনিটে 16GB LPDDR5X RAM এবং 1TB UFS 4.1 স্টোরেজ রয়েছে। ফোনটি Android 17 বেস্ড ColorOS 17 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে সক্ষম। তাই ফোনটির হাই পারফরমেন্স এবং মাল্টিটাস্কিং ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

OnePlus 16 ফোনের স্পেসিফিকেশন

OnePlus 16 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর থাকবে। Qualcomm এর নতুন ফ্ল্যাগশিপ প্রসেসরটি 2nm প্রসেসে তৈরি এবং এতে কোম্পানির Oryon CPU আর্কিটেকচার ব্যাবহার করা হয়েছে। এই প্রসেসরে দুটি Prime কোর 5GHz পর্যন্ত ক্লক স্পীড এবং ছয়টি পারফরমেন্স 4GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

Qualcomm এর বক্তব্য অনুযায়ী নতুন চিপসেট আগের জেনারেশনের তুলনায় 44 শতাংশ বেশি ভালো GPU পারফরমেন্স পাওয়া যাবে। এতে Adreno Neural Fusion সিস্টেম দেওয়া হয়েছে। যা সুপার রেজোলিউশন এবং ফ্রেম জেনারেশনের মতো গেমিং ফিচারের সঙ্গে AI প্রসেসিং যুক্ত করে। এর ফলে গেমিং এবং গ্ৰাফিক্স সংক্রান্ত কাজের ক্ষেত্রে সুন্দর পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

পারফরমেন্সের পাশাপাশি OnePlus 16 ফোনটির ব্যাটারির ক্ষেত্রেও বড় আপগ্রেড পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 9,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফির OnePlus 16 ফোনটিতে ট্রিপল 50MP ক্যামেরা সেটআপ সরিয়ে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এতে 1/1.4-ইঞ্চির সেন্সর থাকবে বলে জানা গেছে। একইসঙ্গে 50MP আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে।

OnePlus এর OnePlus 16 ফোনে 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে জানা গেছে। অন্যদিকে রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী বেশ কিছু গেমিং চলাকালীন ফোনে 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

OnePlus 16 ফোনটি তিনটি কালার অপশনে থাকবে বলে নিশ্চিত জানা গেছে। এতে Tomorrow Starlight, Dark Forest এবং Mars Masterpiece কালার অপশন রয়েছে। Tomorrow Starlight ভেরিয়েন্টে Interstellar Light Effect দেওয়া হয়েছে। ফলে কল, নোটিফিকেশন, মিউজিক এবং গেমিং চলাকালীন লাইট এফেক্ট পাওয়া যাবে।

কবে লঞ্চ হবে OnePlus 16?

2026 সালের অক্টোবর মাসে OnePlus 16 ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট শেয়ার করা হয়নি। অন্যদিকে চীনের পর ফোনটি ভারত সহ গ্লোবাল বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনটি আসন্ন iQOO 16, Samsung Galaxy S সিরিজ এবং Xiaomi 18 Pro সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here