কনফার্ম হল Vivo X500 Series এর ইউরোপীয় লঞ্চ ডেট, 27 অক্টোবর হবে লঞ্চ

Vivo তাদের নতুন X500 সিরিজ চীনের বাজারে লঞ্চের পর, এবার ইউরোপের বাজারেও আপকামিং সিরিজের লঞ্চ সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। জানিয়ে রাখি গত 21 সেপ্টেম্বর কোম্পানি তাদের Vivo X500, X500 Pro এবং X500 Pro Max ফোনগুলি চীনের বাজারে পেশ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ইউরোপেও ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আগামী 27 অক্টোবর ইউরোপে X500 সিরিজের লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে। এই দিন থেকেই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X500 Series এর ইউরোপীয় লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Vivo X500 সিরিজের ইউরোপীয় লঞ্চ ডেট

Vivo এর বক্তব্য অনুযায়ী 27 অক্টোবর ইউরোপে Vivo X500 সিরিজের লঞ্চ ইভেন্ট আয়োজন করা হবে। এই দিন থেকেই সিরিজের ফোনের প্রি-অর্ডার শুরু করা হবে। অন্যদিকে 5 নভেম্বর ফোনের সেল শুরু হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত সিরিজের তিনটি মডেলের ইউরোপীয় দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

Vivo এর ইউরোপীয় ওয়েবসাইটে লঞ্চ ইভেন্টে X500 সিরিজের নাম প্রোমোট করা হয়েছে, তবে এখানে স্ট্যান্ডার্ড Vivo X500 মডেলটি দেখা যায়নি। তাই কোম্পানি ইউরোপের বাজারে শুধুমাত্র X500 Pro এবং X500 Pro Max ফোনদুটি লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বড় কথা ইতিমধ্যেই EPREL ডেটাবেসে Vivo X500 Pro এবং X500 Pro Max ফোনদুটি স্পট হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে উভয় ফোনের ব্যাটারি সাইজ প্রকাশ্যে এসেছিল। তবে এই লিস্টিঙে সিরিজের স্ট্যান্ডার্ড X500 মডেলটি দেখা যায়নি। তাই এই ফোনের ইউরোপীয় লঞ্চ সম্পর্কে জানার জন্য কোম্পানির ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

Vivo ইউরোপীয় ইউজারদের জন্য X500 সিরিজ লঞ্চের পর আর্লি-বার্ড অফার দেওয়া হচ্ছে। যেসব ইউজাররা ফোনটি কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা 120 ইউর পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার পেয়ে যাবেন। এছাড়া কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন অফার এবং অ্যাক্সেসরিস দেওয়া হবে।

যারা 5 নভেম্বর সেল শুরু হওয়ার আগেই তাদের ফোনটি বুকিং করবে, তারা 120 ইউরো ডিসকাউন্ট ভাউচার পেয়ে জাবেন। অন্যদিকে 5 নভেম্বর সেল শুরু হওয়ার পর রেজিস্টেশন করা ইউজাররা 80 ইউরো ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এই অফার 30 নভেম্বর বা স্টক শেষ হওয়া পর্যন্ত পাওয়া যাবে।

Vivo X500 Pro এবং X500 Pro Max ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস

Vivo X500 Pro এবং X500 Pro Max ফোনদুটি সিরিজের প্রিমিয়াম মডেল। উভয় ফোনে নতুন 2nm MediaTek Dimensity 9600 Pro প্রসেসর দেওয়া হবে। একইসঙ্গে কোম্পানি ক্যামেরা সিস্টেমে আপগ্রেড করা হয়েছে এবং Zeiss সঙ্গে মিলে কাজ করবে।

vivo X500 Pro Max ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50MP Sony LYT-910 প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফোনে 1/1.28 ইঞ্চির সেন্সর, LOFIC টেকনোলোজি এবং OIS সাপোর্ট করে। ফোনে 200MP Samsung HP0 টেলিফটো সেন্সর রয়েছে। এই ক্যামেরাতে 1/1.4 ইঞ্চির সেন্সর এবং Zeiss APO 3.5x OIS টেলিফটো লেন্স এবং 50MP JN5 আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

সেলফি এবং ভিডিও কলের জন্য vivo X500 Pro Max ফোনটিতে অটোফোকাস সাপোর্টেড 50MP JN1 ফ্রন্ট ক্যামেরা রয়েছে। vivo X500 Pro Max ফোনটিতে 90W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জইং সাপোর্টেড 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

27 অক্টোবর Vivo X500 সিরিজ ইউরোপে ফোনটি লঞ্চের পর, এরপর ভারতের বাজারে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার পর আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here