চীনের বাজারে Xiaomi 18 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। তবে সিরিজের স্ট্যান্ডার্ড Xiaomi 18 মডেলটি এখনও পর্যন্ত বাজারে পেশ করা হয়নি। এবার ফোনের লঞ্চ টাইমলাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। লিক রিপোর্ট অনুযায়ী এই বছরের শেষের দিকে কোম্পানির Xiaomi 18 ফোনটি পেশ করা হতে পারে। ফোনে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর এবং 7,200mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল Xiaomi 18 ফোনের লঞ্চ টাইমলাইন
Ministry of Industry and Information Technology (MIIT) ডেটাবেসে Xiaomi 18 ফোনটি M261DB মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। টিপস্টার Digital Chat Station জানিয়েছেন এই মডেল নাম্বার Xiaomi 18 ফোনের হতে পারে।
আগেই Xiaomi Group এর কো-ফাউন্ডার এবং Lu Weibing চীনের মাইক্রো ব্লগিং সাইট Weibo এর মাধ্যমে জানিয়েছিল কোম্পানির স্ট্যান্ডার্ড Xiaomi 18 ফোনটি কিছুদিন বাদে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে XimiTime এর রিপোর্ট অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে ফোনটি পেশ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে এটি Pro সিরিজ লঞ্চের প্রায় তিন মাসে পর বাজারে পেশ করা হতে পারে।
লিক হল Xiaomi 18 ফোনের স্পেসিফিকেশন
লিক অনুযায়ী আপকামিং Xiaomi 18 ফোনটিতে 7,200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য সঠিক হলে স্ট্যান্ডার্ড মডেলের ব্যাটারি সাইজ Xiaomi 18 Pro ফোনের চেয়ে কিছুটা বেশি হবে। কারণ প্রো মডেলে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে Xiaomi এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই বর্তমানে প্রকাশ্যে আসা তথ্য শুধুমাত্র লিক হিসাবে মনে করা উচিৎ।
Xiaomi 18 ফোনটিতে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে বলে জানা গেছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড মডেল পারফরমেন্স এবং ক্যামেরার দিক দিয়ে অ্যাডভান্স হতে পারে। তবে Xiaomi 18 Pro এবং Pro Max ফোনের মতো স্ট্যান্ডার্ড মডেলে সেকেন্ডারি রেয়ার ডিসপ্লে থাকবে না।
লিক অনুযায়ী Xiaomi 18 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। অন্যদিকে Xiaomi 18 Pro ফোনে Leica-সার্টিফাইড ট্রিপল রেয়ার ক্যামেরা সিস্টেম থাকবে। এটি আলাদা-আলাদা ফোকাল লেন্থ কভার করতে সক্ষম।
Xiaomi 18 Pro ফোনটিতে নতুন M11 প্যানেল দিয়ে তৈরি 6.4-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 4,000 পিক নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। একইসঙ্গে Xiaomi Dragon Crystal Glass 3.0 প্রোটেকশন রয়েছে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Xiaomi 18 ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই এই লিক কতটা সঠিক প্রমাণিত হয় সেটাই দেখার।











