Vivo তাদের S2 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির শেয়ার করা তথ্য অনুযায়ী ম্যানুফ্যাকচারিং কস্ট এবং এক্সচেঞ্জ ভ্যালুর দরবদলের কারণে গত 25 সেপ্টেম্বর, 2026 থেকে এই ফোনের উভয় ভেরিয়েন্টে প্রাইস হাইক কার্যকর করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি Vivo S2 5G ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এই ফোনটিতে 7,050mAh ব্যাটারি, 1.5K 120Hz AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 7360 Turbo প্রসেসরের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
Vivo S2 5G ফোনের নতুন দাম
কোম্পানির ওয়েবসাইট এবং আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Vivo S2 5G ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 3,000 টাকা এবং 8GB+256GB ভেরিয়েন্টের দাম 4,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রাইস হাইকের পর ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 39,999 টাকা থেকে বাড়িয়ে 42,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 44,999 টাকা থেকে বাড়িয়ে 48,999 টাকা দামে সেল করা হচ্ছে। 25 সেপ্টেম্বর থেকে ফোনের সমস্ত ভেরিয়েন্টে নতুন দাম জারি করা হয়েছে।
vivo S2 5G ফোনের স্পেসিফিকেশন
vivo S2 5G ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। 3D Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3000nits পীক ব্রাইটনেস এবং HDR10 সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ডিসপ্লেতে SGS Low Blue Light এবং Low Flicker সার্টিফিকেশন রয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পরও চোখের তেমন ক্ষতি হবে না।
প্রসেসিঙের জন্য vivo S2 5G ফোনটিতে MediaTek Dimensity 7360 Turbo চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। vivo S2 5G স্মার্টফোনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য LPDDR4X RAM এবং UFS 3.1 Storage টেকনোলজি রয়েছে। এই ফোনটির Extended RAM টেকনোলজির দৌলতে ফোনটির 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এছাড়াও এই ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 23,000mm smart cooling area যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে টেকনোলজি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ভিভো ফোনটিতে 5 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য vivo S2 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
vivo S2 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7050mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটিতে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে Smart Charging Protection এবং Bypass Charging ফিচার দেওয়া হয়েছে।











