দুটি 200MP ক্যামেরা, 16GB RAM এবং Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ লঞ্চ হল Honor Magic 9 Pro Max স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

Honor তাদের হোম মার্কেট চীনে কোম্পানির নতুন ‘Magic 9’ সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Honor Magic 9 এবং Honor Magic 9 Pro Max নামের স্মার্টফোন পেশ করা হয়েছে। এই দুটি ফোনেই স্টাইলিশ লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। এর মধ্যে Honor Magic 9 ফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। Honor Magic 9 Pro Max ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Honor Magic 9 Pro Max ফোনের ক্যামেরা

Honor Magic 9 Pro Max ফোনটি একটি ক্যামেরা ফোন হিসাবে পেশ করা হয়েছে বললে একেবারেই বেশি বলা হবে না। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে দুটি 200MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.57 অ্যাপার্চারযুক্ত 200MP প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। 1/1.28-ইঞ্চির এই সেন্সরে OIS এবং CIPA 8.0 স্টেবিলাইজেশন সাপোর্ট রয়েছে। এর সঙ্গে এই সেটআপে f/2.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP টেলিফটো লেন্স, 50MP আলট্রা ওয়াইড আঙ্গেল লেন্স এবং 3D ডেপ্থ সেন্সিং সেন্সর দেওয়া হয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য Honor Magic 9 Pro Max ফোনে 55MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এতে Agile Eye ফ্রন্ট ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। সহজ ভাষায় বললে, সাধারন স্মার্টফোনে যেখানে গোল সেলফি ক্যামেরা দেখা যায়, সেখানে দাঁড়িয়ে এই ফোনে স্কোয়ার শেপের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরার আসপেক্ট রেশিও 1:1, ফলে ফোনটি না ঘুরিয়েই হরাইজন্টাল এবং ভার্টিকাল অরিয়েন্টেশনে সেলফি তোলা যায়। ফোনটির সেলফি ক্যামেরাতেও 3D ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে।

ARRI ফিচার Honor Magic 9 Pro Max ফোনটির মাধ্যমে ক্যাপচার করা ভিডিওতে কালার, কন্ট্রাস্ট, হাইলাইট এবং শ্যাডো বেশি সিনেমেটিকভাবে প্রসেস করে। ARRI LogC3 এর সাহায্যে ভিডিও রেকর্ড করার সময় হাইলাইট এবং শ্যাডোর ডিটেইলসও রেকর্ড হয়। এর ফলে এডিটিং এবং কালার গ্রেডিঙের সময় ইউজাররা বেশি কন্ট্রোল পাবেন। এই ফোনে 87 ARRI Looks, ARRI Master Mode এবং ARRI Movie Live এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটির সঙ্গে কোম্পানি 200mm ফোকাল লেন্থ সহ G500 এবং G200 টেলিফটো কনভার্টার পেশ করা হয়েছে।

Honor Magic 9 Pro Max ফোনের স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য Honor Magic 9 Pro Max ফোনে লেটেস্ট এবং সবচেয়ে শক্তিশালী Qualcomm মোবাইল চিপসেট Snapdragon 8 Elite Extreme Gen 6 যোগ করা হয়েছে। 2nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 5.0GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 5.5 মিলিয়ন AnTuTu স্কোর পেয়েছে।

Honor Magic 9 Pro Max ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 8600mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি একবার ফুল ফুল চার্জ করে কয়েক ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।

এই ফোনে 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। Honor Magic 9 Pro Max 5G ফোনটির ডিসপ্লে OLED প্যানেল দিয়ে তৈরি এবং কোম্পানির পক্ষ থেকে এটির নাম রাখা হয়েছে Black Diamond ডিসপ্লে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 10000nits ব্রাইটনেস সাপোর্ট করে। হাই ব্রাইটনেসের দৌলতে কড়া রোদের মধ্যেও ফোনটি ব্যাবহার করতে কোনো সমস্যা হবে না। এই ডিসপ্লেতে 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Honor Magic 9 Pro Max 5G ফোনের ডিসপ্লেতে 5600 লেয়ার silicon nitride কোটিং ব্যাবহার কড়া হয়েছে। কোম্পানি জানিয়ে এই টেকনোলজি ফোনটির স্ক্রিনকে অন্য যে কোনো ফোনের তুলনায় 15 গুন বেশি স্ক্র্যাচ রেজিস্টেন্স এবং 25 গুণ বেশি ড্রপ রেজিস্টেন্স করে তোলে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে।

Honor Magic 9 Pro Max ফোনের দাম

চীনের বাজারে Honor Magic 9 Pro Max ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ কড়া হয়েছে। এই ফোনের বেস মডেলে 12GB RAM ও 256GB storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 6499 ইউয়ান অর্থাৎ প্রায় 97 হাজার টাকা। এই ফোনের 12GB RAM + 512GB storage মডেল 6999 ইউয়ান অর্থাৎ প্রায় 1.04 লক্ষ টাকা দামে পেশ করা হয়েছে।

এই ফোনের 16GB RAM ভেরিয়েন্ট 512GB ও 1TB মেমরি মডেলে সেল করা হবে এবং এই দুটি মডেলের দাম যথাক্রমে 7499 ইউয়ান এবং 8499 ইউয়ান রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 1.12 লক্ষ এবং 1.27 লক্ষ টাকার কাছাকাছি। চীনে এই ফোনটি Moss Green, Silver এবং Shadow Black কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here