ম্যানুফ্যাকচারিং কস্ট এবং এক্সচেঞ্জ রেটের অস্থিরতার কারণে Vivo তাদের একাধিক ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা আগেই Vivo X300 FE এবং Vivo S2 5G ফোনের প্রাইস হাইক সম্পর্কে জানিয়েছিলাম। 25 সেপ্টেম্বর থেকে Y-সিরিজের 6 স্মার্টফোনের দাম বাড়ানো হয়েছে। কোম্পানি Vivo Y51 Pro 5G, Y31t 5G, Y21 5G, Y19s 5G, Y11 5G এবং Y05 ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। এই ফোনগুলির বিভিন্ন মডেলের দাম 1,000 টাকা থেকে 2,000 টাকা বেড়েছে। উপরোক্ত ফোনগুলির প্রাইস হাইক সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo Y-সিরিজের নতুন দাম
প্রাইস হাইকের পর এই সমস্ত ভিভো স্মার্টফোনের দাম নিচে জানানো হল:
| স্মার্টফোন | স্টোরেজ ভেরিয়েন্ট | নতুন দাম | দাম বেড়েছে |
|---|---|---|---|
| Vivo Y51 Pro 5G | 8GB + 128GB | 34,999 টাকা | 2,000 টাকা |
| Vivo Y31t 5G | 4GB + 128GB | 26,999 টাকা | 1,000 টাকা |
| Vivo Y31t 5G | 6GB + 128GB | 31,499 টাকা | 1,500 টাকা |
| Vivo Y21 5G | 4GB + 64GB | 20,999 টাকা | 1,500 টাকা |
| Vivo Y21 5G | 4GB + 128GB | 23,999 টাকা | 1,500 টাকা |
| Vivo Y21 5G | 6GB + 128GB | 27,999 টাকা | 1,500 টাকা |
| Vivo Y19s 5G | 4GB + 64GB | 18,499 টাকা | 1,000 টাকা |
| Vivo Y19s 5G | 4GB + 128GB | 22,499 টাকা | 1,500 টাকা |
| Vivo Y11 5G | 4GB + 64GB | 18,999 টাকা | 1,000 টাকা |
| Vivo Y11 5G | 4GB + 128GB | 22,499 টাকা | 1,500 টাকা |
| Vivo Y05 | 4GB + 64GB | 15,999 টাকা | 1,000 টাকা |
জানিয়ে রাখি 25 সেপ্টেম্বর থেকে কোম্পানির Y-সিরিজের একাধিক ফোনে নতুন দাম জারি করে দেওয়া হয়েছে। এক্সচেঞ্জ রেটের পরিবর্তন এবং এর ফলে ম্যানুফ্যাকচারিং কস্ট বৃদ্ধি পাওয়ার কারণে ফোনগুলির দাম বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে।
2,000 টাকা বেড়ে গেল Vivo Y51 Pro 5G ফোনের দাম
এই লিস্টে সবচেয়ে বেশি দাম বেড়েছে Vivo Y51 Pro 5G ফোনের। এই ফোনের দাম 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 34,999 টাকা দামে সেল করা হচ্ছে।
1,500 টাকা বাড়ানো হল Vivo Y31t 5G ফোনের দাম
Vivo Y31t 5G ফোনের দুটি মডেলের দামই বেড়ে গেছে। এই ফোনের 4GB+128GB ভেরিয়েন্টের দাম 1,000 টাকা বাড়িয়ে 26,999 টাকা এবং 6GB+128GB মডেলের দাম 1,500 টাকা বাড়িয়ে 31,499 টাকা করে দেওয়া হয়েছে।
বেড়ে গেছে Vivo Y21 5G ফোনের সমস্ত ভেরিয়েন্টের দাম
Vivo Y21 5G ফোনের 4GB+64GB, 4GB+128GB এবং 6GB+128GB সহ তিনটি মডেলের দাম 1,500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রাইস হাইকের পর এই মডেলগুলির দাম যথাক্রমে 20,999 টাকা, 23,999 টাকা এবং 27,999 টাকা হয়ে গেছে।
বেড়েVivo Y19s 5G, Y11 5G এবং Y05 ফোনের দাম
Vivo Y19s 5G ফোনের 4GB+64GB ভেরিয়েন্টের দাম 1,000 টাকা এবং 4GB+128GB মডেলের দাম 1,500 টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে ফোনগুলি যথাক্রমে 18,499 টাকা এবং 22,499 টাকা দামে সেল করা হচ্ছে। Vivo Y11 5G ফোনটির 4GB+64GB এবং 4GB+128GB মডেলের দাম বাড়িয়ে 18,999 টাকা এবং 22,499 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোন দুটির দাম 1,000 টাকা এবং 1,500 টাকা পর্যন্ত বেড়েছে।
জানিয়ে রাখি Vivo Y05 ফোনের 4GB+64GB মডেলের দাম 1,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন ফোনটি 15,999 টাকা দামে কেনা যাচ্ছে।
ইউজারদের এখন থেকে উপরোক্ত ফোনগুলি কেনার জন্য অতিরিক্ত দাম দিতে হবে। যাদের অবশ্যই আগামী কয়েক দিনের মধ্যে একটি নতুন স্মার্টফোন কিনতে হবে, তাদের অন্য কোনো অপ্সহ্ন দেখা উচিৎ। তবে আসন্ন উৎসবের মরশুমে অফারে এই ফোনগুলি কম দামে কেনা যেতে পারে।









