ট্রান্সপারেন্ট ডিজাইন এবং ইউনিক লুক সহ স্মার্টফোন লঞ্চের জন্য জনপ্রিয় টেক ব্র্যান্ড নাথিং আজ ভারতের বাজারে তাদের একটি নতুন স্মার্টফোন ভেরিয়েন্ট পেশ করেছে। কোম্পানি দেশের মার্কেটে গত মার্চ মাসে Nothing Phone (4a) লঞ্চ করেছিল। এবার এই ফোনের সবচেয়ে সস্তা RAM ভেরিয়েন্ট বাজারে আনা হয়েছে। এত দিন এই ফোনের 8GB RAM এবং 12GB RAM মডেল সেল করা হত। এখন থেকে ফোনটির 6GB RAM ভেরিয়েন্টও কেনা যাবে।
Nothing Phone (4a) ফোনের দাম
Nothing Phone (4a) ফোনের নতুন ভেরিয়েন্টে 6GB RAM + 128GB Storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 39,999 টাকা। শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির এই নতুন মডেল লিস্টেড করে দেওয়া হয়েছে এবং ভবিশ্যতে ফোনটির সেল শুরু হয়ে যাবে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই 6GB RAM সহ 5G ফোনটির দামে ডিসকাউন্ট অফার জারি করা হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ফোনটির আরও কম দামে কেনা যাবে।
Nothing Phone (4a) ফোনের এই নতুন মডেল ছাড়াও এই ফোনটির 8GB RAM + 128GB Storage মডেল 44,999 টাকা এবং 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট 49,999 টাকা দামে সেল করা হয়। এই ফোনের তপ ভেরিয়েন্টে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ রয়েছে এবং এই মডেলের দাম 50,999 টাকা। এই ফোনটি Pink, White, Black এবং Blue কালার অপশনে সেল করা হয়।
Nothing Phone (4a) ফোনের স্পেসিফিকেশন
Nothing Phone (4a) ফোনে 1224 x 2720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন flexible AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 20Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং, 440PPI পিক্সেল ডেনসিটি এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
এই ফোনটি Android বেস্ড Nothing OS 4.1 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Nothing Phone (4a) ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.7GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 11,76,492 AnTuTu স্কোর পেয়েছে।
Nothing Phone (4a) ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Samsung GN9 OIS সেন্সরের সঙ্গে 3.5x অপটিক্যাল জুম, 7x ইন-সেন্সর জুম এবং 70x আলট্রা জুমের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড আঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Nothing Phone (4a) ফোনে 5,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনের PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর ছিল 14 ঘন্টা, 42 মিনিট। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 50W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এইই ফোনের ব্যাক পানেলে 63 mini-LEDs সহ গ্লিফ লাইতিং সিস্টেম এবং ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য ফিচার। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 6, Bluetooth 5.4 এবং NFC ফিচার রয়েছে।











