গত মে মাসে মোটোরোলা তাদের সস্তা Moto G37 Power স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই 5G স্মার্টফোনে 7000mAh Battery, 50MP Camera এবং MediaTek Dimensity 6400 প্রসেসর দেওয়া হয়েছিল। এই ফোনটি 15,999 টাকা দামে পেশ করা হয়েছিল। পরবর্তী সময়ে প্রাইস হাইকের কারণে এই ফোনটির দামের পরিবর্তন ঘটেছিল। তবে এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের একটি নতুন সস্তা ভেরিয়েন্ট ভারতের বাজারে পেশ করা হয়েছে।
Moto G37 Power 5G ফোনের দাম
Moto G37 Power 5G ফোনটি নতুন 4GB RAM + 64GB Storage ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি 17,999 টাকা দামে সেল করা হচ্ছে। ফোনের অন্যান্য ভেরিয়েন্ট 4GB RAM + 128GB Storage অপশনের দাম 19,999 টাকা এবং 8GB RAM + 128GB Storage অপশনের দাম 25,999 টাকা রাখা হয়েছে।

Moto G37 Power ফোনের স্পেসিফিকেশন
Motorola G37 Power 5G ফোনে 20.05:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 264ppi পিক্সেল ডেনসিটি এবং 1050nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনে Water Touch ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন যোগ করা হয়েছে।
G37 Power 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড মাইইউএএক্স সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Motorola G37 Power 5G ফোনটিতে 6nm ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে Motorola G37 Power 5G ফোনটি 5,70,353 AnTuTu score পেয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনে Arm Mali-G57 GPU রয়েছে।
Moto G37 Power ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব শক্তিশালী ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য Motorola G37 Power 5G ফোনে 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্ট চলাকালীন ফোনটি 16 ঘন্টা 49 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Motorola G37 Power 5G ফোনে 30W TurboPower চার্জিং ফিচার রয়েছে। উভয় ফোনে reverse charging ফিচার সাপোর্ট করে, ফলে অন্যান্য ডিভাইস চার্জ করা যায়।
ফটোগ্রাফির জন্য Motorola G37 Power 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি 2-ইন-1 লাইট সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 8MP অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Motorola G37 Power 5G ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি রয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। এছাড়া ফোনটিতে Google Gemini এর মতো ফিচার সাপোর্ট করে। দারুণ অডিও এক্সপিরিয়েন্সের জন্য এতে Stereo Speakers, Dolby Atmos এবং Hi-Res Audio সহ 3.5mm হেডফোন জ্যাক ও FM Radio দেওয়া হয়েছে।











