কনফার্ম হল Motorola এর নতুন ফোল্ডেবল Razr Flex 27 ফোনের নাম, লিক হল Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ অন্যান্য ফিচার

Motorola তাদের নতুন ফোল্ডেবল Motorola Razr Flex 27 স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। কোম্পানির আপকামিং ফোনটি ওয়াইড বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে। UAE এর TDRA সার্টিফিকেশন ওয়েবসাইটে Motorola Razr Flex 27 ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম এবং মডেল নাম্বার প্রকাশ্যে এসেছে। তাই UAE বাজারে ফোনটির লঞ্চের সম্ভাবনা বেড়ে গেছে। আগেই Geekbench ডেটাবেসে ফোনটি দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর এবং RAM সংক্রান্ত তথ্য জানা গিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোল্ডেবল Motorola Razr Flex 27 স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Motorola Razr Flex 27 ফোনের TDRA সার্টিফিকেশন

TDRA সার্টিফিকেশন ডেটাবেসে Motorola Razr Flex 27 ফোনটি XT2761-1 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। এটি মোবাইল ফোন ক্যাটাগরিতে লিস্টেড হয়েছে। লিস্টিঙে ইকুইপমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ER67054/26 দেওয়া হয়েছে। 2026 সালে 29 অক্টোবর এই সার্টিফিকেশন জারি করা হয়েছে।

TDRA লিস্টিঙে ফোনটি Motorola Razr Flex 27 নামে দেখা গেছে। এর ফলে এই ফোনের UAE এর মার্কেটের নাম কনফার্ম হয়েছে। তবে এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিজাইন এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।

Motorola Razr Flex 27 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

আগেই Geekbench ডেটাবেসে ফোনটি Motorola Razr Flex 27 নামে দেখা গিয়েছিল। লিস্টিং অনুযায়ী ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এতে 12GB RAM এবং Android 17 অপারেটিং সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে।

একটি রিটেইলার ওয়েবসাইটের মাধ্যমে Motorola Razr Flex নামের একটি ফোন লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙে Pantone Coriander এবং Pantone Dark Botanical Garden কালার অপশন সহ 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের উল্লেখ ছিল। এই ফোনের দাম 1,510.90 ইউরো অর্থাৎ প্রায় 1,60,765 টাকা হবে বলে জানা গিয়েছিল।

এই রিটেইলার লিস্টিং সম্পর্কে বেশ কিছু প্রশ্ন‌ও উঠতে শুরু হয়েছে। এতে ফোনটির আসল ছবির বদলে প্লেসহোল্ডার ইমেজ দেখা গেছে। এছাড়া এই ফোনে ক্ল্যামশেল ফোল্ডেবল ডিজাইন থাকবে বলে জানা গিয়েছিল। তবে Razr Flex 27 ফোনটি ওয়াইড বুক-স্টাইল ফোল্ডেবল ডিজাইন সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এই লিস্টিঙে দেওয়া দাম, কালার এবং অন্যান্য ডিটেইলস এখনই সঠিক বলে ধরে নেওয়া উচিৎ হবে না।

কবে লঞ্চ হতে পারে Motorola Razr Flex 27?

TDRA সার্টিফিকেশন দেখে মনে করা হচ্ছে কোম্পানি UAE তে শীঘ্রই তাদের Motorola Razr Flex 27 ফোনটি লঞ্চ করতে পারে। Motorola এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ, দাম বা সেল সংক্রান্ত তথ্য জানানো হয়নি। ভবিষ্যতে আপকামিং ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here