শীঘ্রই ভিভো তাদের S সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মে মাসে vivo S60 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে তাদের vivo S70 Pro স্মার্টফোন পেশ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে আপকামিং ভিভো ফোনের সম্পর্কে এখনও জানানো হয়নি। তবে সম্প্রতি লিকের মাধ্যমে vivo S70 Pro 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস প্রকাশ্যে এসেছে। নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের শুরুতেই vivo S70 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে।
vivo S70 Pro ফোনের স্পেসিফিকেশন
চীনের ডিজিটাল চ্যাট স্টেশন vivo S70 Pro ফোনের তথ্য শেয়ার করেছে। লিক অনুযায়ী আপকামিং vivo S70 Pro ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.02GHz থেকে 3.21GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই ফোনটি 12GB RAM সহ পেশ করা হতে পারে।

লিক অনুযায়ী vivo S70 Pro 5G ফোনটিতে 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। OLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন LTPS টেকনোলজি ব্যাবহার করা হতে পারে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং হাই-নিটস ব্রাইটনেস সহ আল্ট্রাসোনিক 3ডি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী মেটাল ফ্রেম দিয়ে তৈরি ডিসপ্লেটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং দেওয়া হবে।
ফটোগ্রাফির জন্য vivo S70 Pro 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী ফোনের রেয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 200MP প্রাইমারি সেন্সর, 64MP periscope telephoto লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য vivo S70 Pro 5G ফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হবে। দ্রুত চার্জ করার জন্য ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে vivo S70 5G এবং vivo S70 Pro 5G ফোনদুটি চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনদুটির স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।









