গেমিং স্মার্টফোন তৈরির জন্য জনপ্রিয় কোম্পানি RedMagic গ্লোবাল মার্কেটে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন RedMagic 12 Pro লঞ্চ করেছে। এই ফোনটি আদতে চীনে লঞ্চ হওয়া RedMagic 12 Pro+ ফোনের গ্লোবাল ভার্সন। এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর, 185Hz পর্যন্ত রিফ্রেশ রেটযুক্ত OLED ডিসপ্লে এবং 8,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
RedMagic 12 Pro ফোনের স্পেসিফিকেশন
RedMagic 12 Pro ফোনে 6.85-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে BOE তৈরি করেছে। এই ফোনের স্ক্রিন 185Hz রিফ্রেশ রেট এবং 5,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্কিনের চারদিকে মাত্র 0.96mm পাতলা বেজল দেওয়া হয়েছে। এই ফোনে আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজি ব্যবহার করা হয়েছে। কোনটির ডিসপ্লের টাচ স্যাম্পেলিং রেট 5,000Hz।
প্রসেসিঙের জন্য RedMagic 12 Pro ফোনে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে RedCore R5 গেমিং চিপ এবং G1 ডিসপ্লে চিপ রয়েছে। এই ফোনটি Android 17 বেস্ড RedMagic OS 12 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে Gemini সাপোর্ট, PC গেম ইমিউলেশন এবং X-Gravity গেমিং সেন্টারের মাধ্যমে Steam অ্যাক্সেসের সুবিধা পাওয়া যায়।
RedMagic 12 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 8,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি ফোনটির চাইনিজ মডেলে 120W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি ওয়্যারলেস চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে।
এই ফোনে AquaCore Cooling System 3.0 দেওয়া হয়েছে। এতে ডুয়েল-লুপ লিকুইড কুলিং সিস্টেম সহ RGB লাইটিং যোগ করা হয়েছে। এটির নতুন মাইক্রো-পাম্প 130kPa পর্যন্ত প্রেশার দিতে পারে, যা আগের পাম্পের তুলনায় 85 শতাংশ বেশি। এছাড়াও এই ফোনে 25,500RPM পর্যন্ত স্পীডযুক্ত কুলিং ফ্যান, 15 শতাংশ বেশি কভারেজ এরিয়া সহ ভেপার চেম্বার অব Liquid Metal 4.0 রয়েছে।
RedMagic 12 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP নবম জেনারেশন আন্ডার-ডিসপ্লে ক্যামেরা রয়েছে।
এই ফোনে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 ও IP69 রেটিং, Dolby Atmos সাপোর্টেড স্টেরিও স্পিকার, X-axis লিনিয়ার মোটর, IR ব্লাস্টার, NFC, Wi-Fi 7 এবং USB 3.2 Gen 2 পোর্ট দেওয়া হয়েছে। RedMagic 12 Pro ফোনের কুলিং ফ্যান ওপেনিঙে আলাদাভাবে IPX8 রেটিং যোগ করা হয়েছে।
RedMagic 12 Pro ফোনের দাম
গ্লোবাল মার্কেটে RedMagic 12 Pro ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Nightfreeze (ট্রান্সপারেন্ট ব্ল্যাক) এবং Subzero (ট্রান্সপারেন্ট সিলভার) কালার অপশনে সেল করা হবে। এই ফোনের সবকটি মডেলের দাম নিচে জানানো হল:
- 12GB RAM + 256GB স্টোরেজ: 949 ডলার (প্রায় 89,700 টাকা)
- 16GB RAM + 512GB স্টোরেজ: 1,049 ডলার (প্রায় 99,000 টাকা)
- 16GB RAM + 1TB স্টোরেজ: 1,199 ডলার (প্রায় 1.13 লক্ষ টাকা)











