এই মাসে চীনের বাজারে Honor তাদের নতুন Honor 700 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এটি কোম্পানির Honor 700 সিরিজের প্রিমিয়াম মডেল হতে চলেছে। কোম্পানির ফোনটি টিজ করা হয়েছে এবং ইতিমধ্যেই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। এবার লঞ্চের আগেই প্রকাশ্যে আসা রিপোর্টের ফোনের ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে এবং ব্যাটারি সংক্রান্ত ডিটেইলস জানা গেছে। লিক অনুযায়ী ফোনে 200MP ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 700 Pro স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।
Honor 700 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
লিক অনুযায়ী Honor 700 Pro ফোনটিতে 6.57-ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে
1.5K রেজোলিউশন এবং অত্যন্ত পাতলা বেজল থাকবে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য Honor 700 Pro ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। একইসঙ্গে 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া 200mm ক্লিপ-অন টেলিফটো এক্সটেন্ডার সাপোর্ট করবে বলে জানা গেছে।
ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে প্রায় 1.72-ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনের সাহায্যে নোটিফিকেশন, টাইম এবং ম্যাসেজ দেখা যাবে। প্রাইমারি ক্যামেরার সাহায্যে সেলফি তোলার সময় এটি লাইভ প্রিভিউ হিসাবে ব্যাবহার করা যাবে।
প্রসেসিঙের জন্য Honor 700 Pro ফোনটিতে Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত জানানো হয়নি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে প্রায় 9,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে শোনা যাচ্ছে। ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার থাকতে পারে।
Honor 700 Pro ফোনের কালার এবং স্টোরেজ
চীনের বাজারে Honor 700 Pro ফোনটি 12GB+256GB, 12GB+512GB এবং 16GB+512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। ফোনটি Cold White, Clear Sky, Blue Tone এবং Pink Mist কালার অপশনে সেল করা হবে।
এই মাসে চীনের বাজারে Honor 700 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের দাম এবং লঞ্চ ডেট জানানো হয়নি।











