গত সেপ্টেম্বর মাসে চীনের বাজারে Xiaomi 18 Pro Max সিরিজ লঞ্চ করা হয়েছিল। এই সিরিজের অধীনে Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max স্মার্টফোন দুটি পেশ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 17 নভেম্বর গ্লোবাল বাজারে এই সিরিজ লঞ্চ করা হবে। এর পাশাপাশি Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max ফোনগুলির ভারতের বাজারে লঞ্চ ডেট সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। 17 নভেম্বর গ্লোবাল বাজারে এই সিরিজ লঞ্চের পরই, কিছু দিনের মধ্যেই সিরিজের ফোন দুটি ভারতের বাজারেও পেশ করা হবে।
Xiaomi 18 Pro Max ফোনের ভারতীয় লঞ্চ ডেট
17 নভেম্বর গ্লোবাল বাজারে ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই দিন প্যারিসে একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইউরোপের বাজারে পেশ করা হবে। ভারতে এখনও পর্যন্ত এই সিরিজের Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max ফোনদুটির লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের শুরুর সপ্তাহে নতুন স্মার্টফোন দুটি ভারতে পেশ করা হবে।
আগামী 25 নভেম্বরের মধ্যে Xiaomi 18 Pro Max ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। মনে করিয়ে দিই IMC 2026 ইভেন্টের মঞ্চ থেকে শাওমি ইন্ডিয়ার প্রোডাক্ট মার্কেটিং অ্যাসোসিয়েট ডাইরেক্টর গৌতম বত্রা আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতের বাজারে Xiaomi 18 Pro সিরিজের ফোনগু;লি পেশ করা হবে। আপকামিং Xiaomi 18 Pro Max ফোনের ভারতীয় লঞ্চ ডেট প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Xiaomi 18 Pro Max ফোনের স্পেসিফিকেশন
Xiaomi 18 Pro Max ফোনে প্রসেসিঙের জন্য লেটেস্ট Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট রয়েছে। এই প্রসেসর TSMC এর 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং এতে 3.74GHz থেকে 5.01GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। থার্মাল ম্যানেজমেন্টের জন্য Xiaomi 18 Pro Max ফোনে 5,513mm² রিং-শেপ্ড কোল্ড পাম্প কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR5X RAM টেকনোলজি দেওয়া হয়েছে।
Xiaomi 18 Pro Max ফোনে 2624×1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির 1.5K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে TCL M11 ম্যাটেরিয়াল দিয়ে তৈরি OLED এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 4,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনে Xiaomi Dragon Crystal Glass 3.0 প্রোটেকশন যোগ করা হয়েছে।
Xiaomi 18 Pro Max ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব হল ফোনটির 2.86 ইঞ্চির সেকেন্ডারি OLED ডিসপ্লে। এই স্ক্রিন 976×596 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পীক ব্রাইটনেস 4,000nits। এই ফোনের রেয়ার ডিসপ্লেতে AI এর মাধ্যমে জেনারেট করা অ্যাপ কার্ড, কাস্টম ইমেজ এবং ফটো ওয়ালপেপার ব্যাবহার করা যাবে।
Xiaomi 18 Pro Max ফোনে ফটোগ্রাফির জন্য Leica এর সঙ্গে পার্টনারশিপে তৈরি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.67 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP Light Hunter 960L প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া ফোনে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 18 Pro Max ফোনে 8,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 22.5W ওয়্যার্ড রিভার্স এবং 20W ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার রয়েছে। এই ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে।












