চীনের টেক কোম্পানি Oppo গত সেপ্টেম্বর মাসে ভারতীয় বাজারে তাদের “এ” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Oppo A5 2020 এবং Oppo A9 2020 লঞ্চ করেছিল। এই দুটি স্মার্টফোনই কোয়াড রেয়াত ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ করা হয়েছিল এবং দুটি ফোনই অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে সেল করা হয়। কিছু দিন আগে কোম্পানি তাদের গ্ৰাহকদের খুশি করার জন্য এই দীপাবলির মরশুমে তাদের Oppo A9 2020 এর দাম কমিয়ে দিয়েছে এবং কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম সরাসরি 1,000 টাকা কমানো হয়েছিল। এবার Oppo এই সিরিজেরই অন্য একটি স্মার্টফোন A5 2020 এর দাম কমিয়ে দিয়েছে।
8 জিবি র্যাম ও 32 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে চলে এল Huawei Nova 5z, জেনে নিন দাম
ভারতে Oppo A5 2020 ফোনটি 3 জিবি র্যাম ও 64 জিবি মেমরি এবং 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরিযুক্ত দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি Oppo A5 2020 এর 3 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম কমিয়েছে। Oppo A5 2020 এর এই ভেরিয়েন্টটি 12,490 টাকা দামে লঞ্চ করা হয়েছিল কিন্তু এখন 500 টাকা প্রাইস কাটের পর এই ফোনটি 11,999 টাকার বিনিময়ে কেনা যাবে। অন্যদিকে ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 13,990 টাকা দামেই সেল করা হবে। Oppo A5 2020 ড্যাজলিং হোয়াইট এবং মিরর ব্ল্যাক কালার ভেরিয়েন্টে পাওয়া যায়।
Oppo A5 2020
Oppo A5 2020 ফোনটি 720 × 1,600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ন্যানো ওয়াটারড্রপ নচ এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএসসহ পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেটে রান করে।
দীপাবলির আগে ধামাকা দিল Jio, পেশ করল নতুন “অল-ইন-ওয়ান” প্ল্যান
ফোটোগ্ৰাফির জন্য Oppo A5 2020 এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এর সঙ্গেই এই সেটআপে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি, 2 মেগাপিক্সেলের মোনো লেন্স এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Oppo A5 2020 তে 8 মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক্যামেরা আছে।
সিকিউরিটির জন্য Oppo A5 2020 এর ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। একই ভাবে বেসিক কানেক্টিভিটি ও ওটিজিসহ Oppo A5 2020 তে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচের শক্তিশালী ব্যাটারী দেওয়া হয়েছে।
JioPhone কে টক্কর দিতে চলে এল Nokia 110, এতে আছে সেই বিখ্যাত স্নেক গেম
অন্যদিকে Oppo A9 2020 ফোনটিও দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। কয়েক দিন আগেই Oppo তাদের A9 2020 ফোনটির 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম কমিয়েছে। এরপর 16,990 টাকা দামে লঞ্চ হওয়া Oppo A9 2020 এর 4 জিবি র্যাম ভেরিয়েন্ট 15,990 টাকা দামে সেল করা হচ্ছে। ফোনটির 8 জিবি র্যাম এবং 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 19,990 টাকা দামেই পাওয়া যাচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











