দীপাবলির আগে রিলায়েন্স জিও নতুন “অল ইন ওয়ান” প্ল্যান ঘোষণা করল। কোম্পানির বক্তব্য অনুযায়ী নতুন প্ল্যান আগের চেয়ে বেশি সস্তা। অল ইন ওয়ান প্ল্যানে গ্ৰাহকদের প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হবে। এছাড়া ইউজাররা 1,000 মিনিট IUC কলিংও ফ্রিতে পাবেন। IUC কলিং অর্থাৎ বর্তমানে গ্ৰাহকরা জিও থেকে অন্যান্য নেটওয়ার্কে 1,000 মিনিট ফ্রিতে কথা বলতে পারবেন। জিও নাম্বার থেকে জিও নাম্বারে কল আগের মতোই ফ্রি আছে। IUC চার্জের জন্য বিগত কয়েক সপ্তাহ থেকে জিওকে তাদের গ্ৰাহকদের পক্ষ থেকে অভিযোগের সম্মুখীন হতে হচ্ছে।
5,000 এমএএইচ ব্যাটারী ও তিনটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo এর সস্তা স্মার্টফোন U3
অল ইন ওয়ান প্ল্যান তিনটি দামে পেশ করা হয়েছে, যথাক্রমে 222 টাকা, 333 টাকা এবং 444 টাকা। এই তিনটি প্ল্যানের ভ্যালিডিটি আলাদা আলাদা। 222 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 1 মাস। একই ভাবে 333 টাকা এবং 444 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি যথাক্রমে 2 মাস এবং 3 মাস। সবকটি প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া প্রতিটি প্ল্যানে 1,000 মিনিট IUC কলিংও ফ্রিতে পাওয়া যাবে।
অর্থাৎ 222 টাকা দামের 1 ভ্যালিডিটিওয়ালা প্ল্যানে 1,000 মিনিট IUC কলিং পাওয়া যাবে। একই ভাবে 333 টাকা এবং 444 টাকা দামের প্ল্যানে এই 1,000 মিনিট IUC কলিংই 2 মাস এবং 3 মাস ভ্যালিডিটির জন্য পাওয়া যাবে।
নতুন প্ল্যানের বিশেষত্ব
জিওর সবচেয়ে বেশি বিক্রিত প্ল্যান হল 399 টাকা দামের প্ল্যানটি, যেখানে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 3 মাস। কোনো গ্ৰাহক যদি তিন মাসের জন্য রিচার্জ করতে চান তবে সে 444 টাকা দামের প্ল্যানটিও নিতে পারেন। এই প্ল্যানে প্রতিদিন 1.5 জিবির বদলে 2 জিবি ডেটা পাওয়া যাবে। উপরন্তু গ্ৰাহক 45 টাকা বেশি দিয়ে 42 জিবি অতিরিক্ত ডেটা পাবেন। এর সঙ্গে গ্ৰাহক 1,000 মিনিটের IUC কলিংও ফ্রিতে পাবেন। এই IUC কলিং আলাদা ভাবে কিনতে গেলে গ্ৰাহকদের অন্তত 80 টাকা দিতে হবে।
ইন্টারকানেক্ট ইউজেস চার্জ (IUC)
ইন্টারকানেক্ট ইউজেস চার্জ (IUC) হল একটি টেলিকম অপারেটরের অন্য কোম্পানিকে দেওয়া দাম। যখন একটি টেলিকম কোম্পানির গ্ৰাহক অন্য কোনো কোম্পানির গ্ৰাহককে আউটগোয়িং মোবাইল কল করে তখন যে অপারেটর থেকে কল যাচ্ছে সেই কোম্পানিকে IUC এর দাম মেটাতে হয়। দুটি আলাদা আলাদা নেটওয়ার্কের মধ্যে এই ধরনের কল করা হলে তাকে মোবাইল অফ নেট কল বলা হয়। ভারতের ক্ষেত্রে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই IUC কর নির্ধারণ করে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই দাম 6 পয়সা প্রতি মিনিট।
Vodafone পাঠালো 9 লক্ষ টাকার বিল, অবাক গ্ৰাহক
অফ নেট মোবাইল কলের ক্ষেত্রে 6 পয়সা প্রতি মিনিট দাম ততদিন কার্যকর থাকবে যতদিন পর্যন্ত না ট্রাই তাদের নিয়মাবললীতে পরিবর্তন করছে। এখন কোম্পানি 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত প্ল্যান পেশ করেছে।
10 টাকা দামের প্ল্যান রিচার্জ করলে অন্যান্য নাম্বারে 124 মিনিট কথা বলা যায়। একই ভাবে 20 টাকা দামের প্ল্যানে 249 মিনিট, 50 টাকা দামের প্ল্যানে 656 মিনিট এবং 100 টাকা দামের প্ল্যানে 1,362 মিনিট পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












