চীনের অন্যতম টেক কোম্পানি Xiaomi আগামী 24 অক্টোবর মার্কেটে 108 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে কোম্পানির সিইও লেই জুন কোম্পানির বর্তমান 5জি স্মার্টফোন সম্পর্কে পরিকল্পনার ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তিনি জানান আগামী বছর কোম্পানি 10টিরও বেশি 5জি স্মার্টফোন লঞ্চ করবে।
দীপাবলি অফারে আরও সস্তায় পাওয়া যাবে Samsung Galaxy A10s, 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার
তাঁর বক্তব্য অনুযায়ী বর্তমানে কোম্পানির লক্ষ্য হল যতদিনে বাজারে 5জি নেটওয়ার্ক কানেক্টিভিটি সম্পূর্ণভাবে শুরু হবে তার আগেই যেন কোম্পানির হাতে 5জি স্মার্টফোনের একটি বড়সড় রেঞ্জ তৈরি থাকে। কোম্পানির পক্ষ থেকে জানা গেছে দামি এবং প্রিমিয়াম 5জি ডিভাইসের সঙ্গে এন্ট্রি লেভেল 5জি স্মার্টফোনও কোম্পানির তরফ থেকে পেশ করা হবে।
নিউজ এজেন্সি রাইটার্স এর পক্ষ থেকে জানা গেছে যে ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে জুন 2020 সালে 10টিরও বেশি 5জি স্মার্টফোন লঞ্চের কথা জানিয়েছেন। যদি এমনটা সত্যিই হয় তবে আগামী বছর আমরা 10টির বেশি এমন নতুন স্মার্টফোন শাওমির পক্ষ থেকে পেতে চলেছি যা 5জি সাপোর্ট করবে।
8 জিবি র্যাম ও 32 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে চলে এল Huawei Nova 5z, জেনে নিন দাম
এই প্রসঙ্গে জানিয়ে রাখি কোম্পানি গত সেপ্টেম্বর মাসে Mi 9 Pro 5G লঞ্চ করেছিল। জুন জানিয়েছেন ইন্ডাস্ট্রির মধ্যে এখন একটি চাপা ভয় কাজ করছে যে আগামী বছর হয়ত 4জি স্মার্টফোনের সেল বন্ধ হয়ে যাবে। এটি এমন একটি পদক্ষেপ যা না চাইলেও আপনাকে নিতে হবে। তাই আশা করা হচ্ছে সমস্ত অপারেটররাও তাদের 5জি বেস স্টেশন দ্রুত আপগ্রেড করবে
লু ওয়েইবিং কিছু দিন আগে বলেছিলেন যে রেডমি কে সিরিজের আগামী স্মার্টফোন SA/NSA Dual-mode 5G সাপোর্টেড হবে। ফোনের এই ফিচার 5জি কানেক্টিভিটিকে অত্যন্ত মজবুত এবং উন্নত করে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি কোয়ালকম কিছু দিন আগে তাদের স্ন্যাপড্রাগন 700 সিরিজের চিপসেটে 5জি সাপোর্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। তাই মনে করা হচ্ছে Redmi K30 কোয়ালকমের এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। অর্থাৎ Redmi K30 5জি সাপোর্ট করবে।
দীপাবলির আগে ধামাকা দিল Jio, পেশ করল নতুন “অল-ইন-ওয়ান” প্ল্যান
দামের দিক থেকে Redmi K30 20,000 টাকার থেকে বেশি দামি হবে। Weibing এর পোস্টে এক ইউজার প্রশ্ন করে জানতে চেয়েছিলেন যে Redmi K30 এর আনুমানিক দাম 2,000 ইউয়ান অর্থাৎ 20,000 টাকা হবে কি না যার উত্তরে রেডমি জিএম বলেছিলেন 5জি চিপসেট এখনও পর্যন্ত যথেষ্ট দামি। অর্থাৎ Redmi K30 20,000 টাকার বেশি বাজেট সেগমেন্টেই লঞ্চ করা হবে। জানিয়ে রাখি ভারতীয় স্মার্টফোন মার্কেটে Redmi K20 এবং Redmi K20 Pro ফোনদুটি বেশি দামে লঞ্চ করায় কিছুটা সমস্যাতেই পড়তে হয়েছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









