লিক হল Realme X50 5G এবং X50 Lite (Youth Edition) 5G এর স্পেসিফিকেশন

কিছু দিন আগে Realme অফিসিয়ালি ঘোষণা করেছিল যে কোম্পানি তাদের Realme X50 ফোনটি নিয়ে কাজ করছে, এই ফোনটি 5জি এর সঙ্গে পেশ করা হবে। এটি কোম্পানির প্রথম 5জি স্মার্টফোন হতে চলেছে। এবার ফেসবুকে এক রিয়েলমি ফ‍্যান Realme X50 5G ফোনটির স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছে। এছাড়া ফোটো থেকে এই সিরিজের আরেকটি ফোন Realme X50 Lite (Youth Edition) সম্পর্কেও তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : শুরু হল Xiaomi Black Friday Sale, Redmi K20, K20 Pro এবং Poco F1 এ পাওয়া যাচ্ছে 4,000 টাকার ছাড়

এই সপ্তাহের শুরুতে রিয়েলমি চায়নার সিএম‌ও Xu Qi Chase চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে পোস্ট করে ঘোষণা করেন যে কোম্পানি তাদের 5জি ফোন নিয়ে কাজ করছে এবং আগামী বছরের শুরুর দিকে কোম্পানি Realme X50 নামে এই স্মার্টফোন পেশ করে দেবে। সিএম‌ও তাঁর পোস্টে Realme X50 এর ফোটোও দেখিয়েছিলেন। এই থেকে জানা গেছিল যে এই ফোনে পিল শেপে পাঞ্চ হোল স্ক্রিনের ওপরের বাঁদিকের কোণায় দেওয়া হবে।

Realme X50 5G স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Realme X50 5G তে 6.44 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে থাকবে এবং এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত হবে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 735 5জি চিপসেটে রান করবে। এছাড়া এই ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে, যার মধ্যে 60 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হবে।

আরও পড়ুন : লিক হল 60 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Redmi K30 এর স্পেসিফিকেশন ও লাইভ ইমেজ, জেনে নিন এই ফোনের সব তথ্য

সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme X50 5G তে সুপার VOOC 4.0 ফ্ল‍্যাশ চার্জ টেকনোলজিযুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে। আশা করা হচ্ছে এই ফোনটি কোম্পানির প্রথম ওয়ারলেস চার্জিং টেকনোলজি সাপোর্টেড স্মার্টফোন হবে।

লিক অনুযায়ী Realme X50 5G ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজযুক্ত তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আরও পড়ুন : 6,000 mAh ব‍্যাটারী, 4 জিবি র‍্যাম ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে মাত্র 8,499 টাকা দামে লঞ্চ হল এই অসাধারণ স্মার্টফোন

Realme X50 Lite (Youth Edition) 5G স্পেসিফিকেশন

এই লিকে Realme X50 Lite (Youth Edition) 5G সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। লিকে বলা হয়েছে এই ফোনে 6.55 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। এই ফোনটি মিডিয়াটেক এমটি6885 5জি চিপসেটে রান করবে। Realme X50 Lite (Youth Edition) 5G তেও কোম্পানি কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করবে। এই ক‍্যামেরা সেট‌আপে 16 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স থাকবে। 

Realme X50 Lite (Youth Edition) 5G তে ফ্রন্ট প‍্যানেলে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হবে। আশা করা হচ্ছে কোম্পানি এই ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করতে পারে। এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য VOOC 4.0 ফ্ল‍্যাশ চার্জ টেকনোলজিযুক্ত 5,000 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হবে। চীনে ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। 

আরও পড়ুন : Exclusive : পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে ভারতে লঞ্চ হবে Vivo V17

এই লিক ছাড়া এক ভারতীয় টিপস্টার জানিয়েছে রিয়েলমির RMX2030 মডেল নাম্বারযুক্ত একটি স্মার্টফোন Bureau of Indian Standards এর সার্টিফিকেশন পেয়েছে। তাই আশা করা হচ্ছে কোম্পানি আগামী বছর Realme X50 5G স্মার্টফোন লঞ্চ করে দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here