ভারতে Vivo V17 ফোনটি পাঞ্চ হোল ডিজাইনযুক্ত ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। তবে কিছু দিন আগে কোম্পানি রাশিয়াতে Vivo V17 ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছিল। আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে Vivo V17 এর পাঞ্চ হোল ডিজাইন সম্পর্কে তথ্য পেয়েছি। আমরা কয়েক দিন আগে আরও জানিয়েছিলাম যে কোম্পানি ভারতে Vivo V17 ফোনটি আগামী ডিসেম্বর মাসে লঞ্চ করবে। মনে করা হচ্ছে ভারতে ফোনটি 22,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হবে।
আরও পড়ুন : ভারতে আগামী মাসে লঞ্চ হবে Nokia Smart TV, চলে এল প্রথম লুক
এবার ভারতে লঞ্চ হতে চলা Vivo V17 এর ডিজাইন সম্পর্কিত তথ্য পাওয়া গেছে। প্রসঙ্গত রাশিয়াতে ফোনটি ওয়াটারড্রপ নচযুক্ত ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। মনে করা হচ্ছে যেহেতু ভারত ভিভোর জন্য বড় একটি মার্কেট তাই কোম্পানি ভারতে ফোনটি পাঞ্চ হোল ডিজাইন যোগ করে প্রিমিয়াম লুকসহ লঞ্চ করতে চায়, যেমনটা গ্যালাক্সি এস10 এর ক্ষেত্রে দেখা গেছে।
কোয়াড ক্যামেরা
ফোটোগ্ৰাফির জন্য Vivo V17 তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের GM1 সেন্সর আছে। এর সঙ্গে এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V17 তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
আরও পড়ুন : 10 ডিসেম্বর লঞ্চ হবে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা Xiaomi এর 5G ফোন Redmi K30
Vivo V17 স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Vivo V17 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লেযুক্ত। Vivo V17 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.2 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে।
রাশিয়াতে Vivo V17 ফোনটি 8 জিবি র্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V17 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের বড় ব্যাটারী দেওয়া হয়েছে। রাশিয়াতে এই ফোনটি 22,990 রুবেল দামে লঞ্চ করা হয়েছে, ভারতীয় টাকায় এই দাম প্রায় 25,800 টাকার সমান। তবে আশা করা হচ্ছে ভারতে এই ফোনটি Vivo S1 Pro নয়, বরং Vivo V17 হিসেবে আসবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










