এবার ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে প্রবেশ করতে চলেছে আদানি গ্রুপ, রেজিস্ট্রার করেছে ট্রেডমার্ক

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গৌতম আদানি শীঘ্রই বৈদ্যুতিক গাড়ির সেগমেন্টে প্রবেশ করতে চলেছে। বন্দর, বিমানবন্দর এবং পাওয়ার সেক্টর জুড়ে ছড়িয়ে থাকা আদানি গ্রুপ এখন EV সেক্টরেও প্রবেশ করতে চলেছে। আদানি গ্রুপ EV সেক্টরের জন্য ‘আদানি’ নামে একটি ট্রেডমার্ক নিবন্ধন করেছে। আদানি গোষ্ঠী সবার প্রথমে বানিজ্যিক ইলেকট্রিক গাড়ির দিকে ফোকাস করবে। এর আওতায় কোম্পানিটি প্রথমে বাস ও ট্রাকের মতো বৈদ্যুতিক যানবাহন চালু করবে। কোম্পানি প্রথমে তাদের ব্যক্তিগত কাজে এই বৈদ্যুতিক যানগুলো ব্যবহার করবে। তারপর সেগুলো মার্কেটে লঞ্চ করবে।

আদানি গ্রুপ গত বছর একটি সবুজ প্রকল্পের অধীনে নতুন এনার্জি ব্যবসায় $70 বিলিয়ন বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। সবুজ প্রকল্পের অধীনে, আদানি গ্রুপ লো কার্বন ইলেকট্রিসিটি এবং উইন্ড টারবাইন তৈরির পাশাপাশি ইলেকট্রিক মোবিলিটির দিকে ফোকাস করছে। এর জন্য কোম্পানি গুজরাটে একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও করেছে।

আদানি গ্রুপের কেন Ev প্রয়োজন?

আদানি গ্রুপের প্রধান ব্যবসা বন্দর এবং বিমানবন্দরের সাথে জড়িত। এর জন্য কোম্পানির বিপুল পরিমাণ বাণিজ্যিক যানবাহনের প্রয়োজন। কোম্পানিটি প্রথমে সেই প্রয়োজনীয়তা পূরণ করার জন্য তাদের বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করবে।

টাটা এবং রিলায়েন্সের মধ্যে প্রতিযোগিতা

আদানি গ্রুপের বৈদ্যুতিক যানবাহন অংশটি টাটা এবং রিলায়েন্সের মতো সংস্থাগুলির সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। এই সংস্থাগুলি ইতিমধ্যেই লো-কার্বন প্রকল্পগুলির সাথে সম্পর্কিত তাদের নিজ নিজ প্রকল্পগুলোর ঘোষণা করেছে। আদানি গ্রুপ সারা দেশে বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি ব্যাটারি এবং EV চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা নিয়েও এগিয়ে যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here