ফ্লিপকার্টে লাইভ হল Ai+ Nova 2 Pro এবং Nova 2 Neo স্মার্টফোনের মাইক্রো সাইট, টিজ হল এই ফোনদুটির ডিজাইন এবং ডিটেইলস

Ai+ নতুন টিজারের মাধ্যমে তাদের আপকামিং Nova 2 সিরিজের Ai+ Nova 2 Neo এবং Ai+ Nova 2 Pro ফোনগুলি দেখিয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোন দুটির ডিজাইন, কালার অপশন এবং গুরুত্বপূর্ণ ফিচার টিজ করা হয়েছে। Flipkart এর মাধ্যমে ফোনগুলির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। তাই শীঘ্রই কোম্পানি তাদের ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Ai+ Nova 2 Neo এবং Ai+ Nova 2 Pro স্মার্টফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।

Ai+ Nova 2 Neo ফোনের ডিজাইন এবং টিজ ডিটেইলস

কোম্পানির পক্ষ থেকে Ai+ Nova 2 Neo ফোনটি “Slim Stylish. Effortlessly Practical.” ট্যাগলাইন সহ টিজ করা হচ্ছে। নতুন টিজার ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। এই টিজারের মাধ্যমে ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ, রিং LED ফ্ল্যাশ এবং ফ্ল্যাট এজ ডিজাইন দেখা গেছে। এই ফোনের ব্যাক প্যানেলের কালার দেখানো হয়েছে। তবে লঞ্চের সময় আরও অপশন পেশ করা হতে পারে।

টিজার ইমেজের মাধ্যমে “The World Welcomes a New Star” এবং “Spectacular Arrival” ট্যাগলাইন দেখা গেছে। অন্যদিকে কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি অসাধারণ ডিজাইন এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য স্মার্টফোন খুঁজছেন, এমন ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ফিচার ডিটেইলস শেয়ার করা হয়নি, তবে টিজার অনুযায়ী ফোনটিতে দারুণ ব্যাটারি এবং স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া কোম্পানি জানিয়েছে ফোনটিতে নতুন ডিজাইন এবং প্রাক্টিক্যাল ইউজার এক্সপিরিয়েন্স দেওয়া হবে।

Ai+ Nova 2 Pro ফোনের ডিজাইন এবং টিজার ডিটেইলস

Ai+ Nova 2 Pro को कंपनी ने ज्यादा प्रीमियम अंदाज में टीज किया है। টিজারের মাধ্যমে “Style with an Edge. Crafted to Be Seen.” ট্যাগলাইন লেখা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং আলাদা ডিজাইন প্যাটার্ন দেওয়া হতে পারে। Ai+ Nova 2 Pro ফোনটি ব্লু, গ্রিন, লাইট ব্লু, রেড এবং পিঙ্ক এর মতো একাধিক কালার অপশনে লঞ্চ করা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Ai+ Nova 2 Pro ফোনটি অসাধারণ ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স সহ লঞ্চ করা হতে পারে। টিজারের মাধ্যমে “Pro Vision in Your Hands” লাইনের ব্যাবহার করা হয়েছে, তাই কোম্পানি স্ক্রিন কোয়ালিটি এবং ভিজুয়াল এক্সপিরিয়েন্সের ওপর বেশি জোড় দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

ক্যামেরা এবং পারফরমেন্স

Ai+ Nova 2 Pro ফোনের টিজারের মাধ্যমে “Shoot Like a Pro Anywhere” এবং “Pro Speed in Your Pocket” ট্যাগলাইন দেখা গেছে। ফলে ফোনটিতে দুর্দান্ত ক্যামেরা ফিচার এবং পারফরমেন্স উপভোগ করা যাবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে স্মুথ মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। অন্যদিকে কোম্পানি “All Day Pro Power” ট্যাগলাইনের মাধ্যমে ব্যাটারি ব্যাকআপের ওপর জোড় দেওয়া দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত ফোনের ব্যাটারি সাইজ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

শীঘ্রই লঞ্চ হতে পারে এই স্মার্টফোন

Ai+ এর পক্ষ থেকে Nova 2 Neo এবং Nova 2 Pro ফোনের লঞ্চ ডেট, দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে Flipkart এর মাইক্রোসাইট লাইভ হওয়ার পর বোঝা যাচ্ছে শীঘ্রই এই ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনগুলির সম্পর্কে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here