ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড Ai+ দেশের বাজারে তাদের নতুন Ai+ Nova 2 সিরিজ লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Ai+ Nova 2 5G এবং Ai+ Nova 2 Ultra 5G নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এর সঙ্গে Ai+ Nova Flip 5G নামের আরও একটি মডেল লঞ্চ করা হয়েছে। নতুন Nova 2 সিরিজের ফোনগুলি বাজেট এবং মিড রেঞ্জ সেগমেন্ট ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে বড় ব্যাটারি এবং 50MP ক্যামেরার মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই পোস্টে সিরিজের Ai+ Nova 2 5G এবং Nova 2 Ultra 5G ফোনদুটির ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।
ভারতের বাজারে Ai+ Nova 2 5G ফোনটির 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ বেস মডেল 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে এই ফোনের 6GB + 128GB মডেলের দাম রাখা হয়েছে 10,999 টাকা। আগামী 14 এপ্রিল দুপুর 12টা থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। এই ফোনটি Black, Blue, Green, Pink এবং Purple কালার অপশনে পেশ করা হয়েছে।
এই সিরিজের Ai+ Nova 2 Ultra 5G ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে এবং টপ মডেলে 8GB RAM + 128GB মেমরি যোগ করা হয়েছে। এই দুটি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে 16,999 টাকা এবং 18,999 টাকা। আগামী 17 এপ্রিল দুপুর 12টা থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি Black, Blue, Green, Purple এবং Red কালার অপশনে সেল করা হবে।
Ai+ Nova 2 Ultra 5G ফোনে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 2,500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। অপরদিকে Nova 2 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.745 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Ultra মডেলে MediaTek Dimensity 7400 প্রসেসর রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর সুন্দর পারফরমেন্স দিতে সক্ষম। একইভাবে সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.3GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T8200 প্রসেসর দেওয়া হয়েছে। এই দুটি স্মার্টফোনই Android 16 বেসড NxtQ OS অপারেটিং সিস্টেমে কাজ করে এবং দুটি ফোনেই ডুয়েল সিম স্লট যোগ করা হয়েছে।
Ai+ Nova 2 Ultra 5G ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি Sony IMX752 OIS সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। অপরদিকে Nova 2 5G ফোনে 50MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই দুটি ফোনেই 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য উভয় স্মার্টফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর মধ্যে Ultra মডেলে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে এবং স্ট্যান্ডার্ড মডেলটি 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে Ultra মডেলে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.4 এবং USB Type-C পোর্ট রয়েছে। অপরদিকে Nova 2 5G ফোনে 5G, 4G LTE, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5 এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই দুটি ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে।
Ai+ Nova 2 সিরিজের ফোনগুলি কম দামে বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে ও 50MP ক্যামেরা সহ লো বাজেট ও মিড রেঞ্জ ইউজারদের জন্য সুন্দর অপশন হয়ে উঠতে পারে। যারা কোনো নতুন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যাবহার করতে পছন্দ করেন তাঁরা এই ফোনগুলি কিনতে পারেন।










