মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল Ai+ PulseTab, রয়েছে 10.95-ইঞ্চির ডিসপ্লে, 8000mAh ব্যাটারি এবং 90Hz রিফ্রেশ রেট

Ai+ ভারতের বাজারে তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করে নতুন ট্যাবলেট ডিভাইস লঞ্চ করেছে।Nova Flip, Nova 2 ও Nova 2 Ultra ফোনের সঙ্গেই Ai+ PulseTab নামের এই নতুন ট্যাবটি পেশ করা হয়েছে। এই ডিভাইসগুলি বিনোদন এবং দৈনন্দিন ব্যাবহারের কথা মাথায় রেখে কম দামে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ট্যাবটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

ভারতের বাজারে নতুন Ai+ PulseTab ডিভাইসটি 6GB RAM ও 128GB স্টোরেজ সহ 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি সিলেক্টেড রিটেইল স্টোরের মাধ্যমে এই ট্যাবলেট সেল করা হবে।

Ai+ PulseTab এ 10.95-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে 400nits ব্রাইটনেস আউটপুট দিতে সক্ষম, ফলে ভিডিও স্ট্রিমিং, রিডিং ও ক্যাজুয়াল গেমিঙের সময় সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ট্যাবে কোয়াড স্পিকার যোগ করা হয়েছে, যা মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স অসাধারণ করে তুলবে।

প্রসেসিঙের জন্য Ai+ PulseTab এ MediaTek Helio G88 প্রসেসর রয়েছে। এর সঙ্গে এই ডিভাইসে 6GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ডিভাইসের স্টোরেজ মেমরি কার্ড ব্যাবহার করে বাড়ানোও যায়।

Ai+ PulseTab এর ব্যাক প্যানেলে 13MP রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ডিভাইসের ক্যামেরা বেসিক ফটোগ্রাফি এবং ভিডিও কলের জন্য যথাযথ। এই ট্যাবটি Android 16 বেস্ড NxtQ OS অপারেটিং সিস্টেমে কাজ করে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Ai+ PulseTab এ 8,000mAh ব্যাটারি রয়েছে। সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে এই ব্যাটারি গোটা দিন ব্যাক‌আপ দিতে সক্ষম। উল্লেখ্য এই ডিভাইসে শুধুমাত্র Wi-Fi কানেক্টিভিটি দেওয়া হয়েছে এবং সিম স্লট নেই।

Ai+ PulseTab ডিভাইসটি বড় ডিসপ্লে, সুন্দর ব্যাটারি এবং মাল্টিমিডিয়া ফিচারের দৌলতে বাজেট সেগমেন্টে একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। যারা একটি সস্তা ট্যাবলেট কেনার কথা ভাবছেন তাঁরা এই ডিভাইসটি কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here