বাড়তে পারে Airtel প্রিপেইড প্ল্যানের দাম, আগেই করিয়ে নিন এইসব 12 মাসের রিচার্জ

Bharti Airtel ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এবং কোম্পানির কাছে তাদের ইউজারদের জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান রয়েছে। একটি নতুন রিপোর্ট অনুযায়ী 2024 সালের নির্বাচনের পর কোম্পানির পক্ষ থেকে তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়ানো হতে পারে। তাই এই চাপের হাত থেকে বাঁচার জন্য নিচে কোম্পানির কিছু Airtel Yearly Recharge সম্পর্কে জানানো হল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলি সম্পর্কে।

365 দিন ভ্যালিডিটি সম্পন্ন এয়ারটেলের প্রিপেইড প্ল্যান

রিচার্জ প্ল্যানবেনিফিটভ্যালিডিটি
1,799 টাকামোট 24জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, 3,600 এসএমএস365 দিন
2,999 টাকাডেইলি 2জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ডেইলি 100 এসএমএস365 দিন
3,359 টাকাডেইলি 2.5জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ডেইলি 100 এসএমএস365 দিন

 

  1. এয়ারটেলের 1,799 টাকা দামের প্ল্যান: কোম্পানির এই দীর্ঘ মেয়াদী প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে ইউজারদের ফ্রি ভয়েস কল, 3,600 এসএমএস এবং মোট 24GB ডেটা দেওয়া হয়। অতিরিক্ত বেনিফিট হিসাবে এই প্ল্যানের সঙ্গে Wynk Music সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালো টিউন, Apollo 24×7 সার্কেল এবং FASTag এ 150 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
  2. এয়ারটেলের 2,999 টাকা দামের প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানে 1 বছর ধরে প্প্রতিদিন 2জিবি ডেটা, ফ্রি ভয়েস কল, ডেইলি 100 এসএমএস, Wynk Music সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালো টিউন, Apollo 24×7 সার্কেল এবং FASTag এ ক্যাশব্যাক ছাড়াও বিভিন্ন কমপ্লিমেন্টারি বেনিফিট পাওয়া যাবে।
  3. এয়ারটেলের 3,359 টাকা দামের প্ল্যান: 365 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 2.5জিবি ডেটা দেওয়া হয়। এছাড়াও ফ্রি ভয়েস কল, ডেইলি 100 এসএমএস, 1 বছরের জন্য Disney Plus Hotstar Mobile subscription এর পাশাপাশি Wynk Musc apps এর মেম্বারশিপ দেওয়া হয়।

ভোট এবং আইপিএলের পর বাড়বে প্ল্যানের দাম

আইপিএল 2024 এর ফলে গোটা দেশে ডেটা খরচ বাড়বে এবং এর ফলে ইউজাররা বেশি ডেটা সহ প্ল্যান কিনতে বাধ্য হবেন বলে মনে করা হচ্ছে। একটি রিপোর্টে বলা হয়েছে আগামী নির্বাচনের পর কোম্পানি তাদের ট্যারিফের দাম বাড়াতে পারে। কোম্পানির ট্যারিফে 15% হাইক দেখা যাবে বলে আশা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এয়ারটেল এই বিষয়ে কোনো ঘোষণা করতে পারে।

আভাস দিয়েছিলেন সুনীল মিত্তল

কিছু দিন আগের মিডিয়া রিপোর্ট অনুযায়ী একটি ইন্টারভিউতে সুনীল মিত্তল জানিয়েছিলেন ভারতের টেলিকম সেক্ত্রকে মজবুত করতে হলে ট্যারিফের দাম বাড়ানো দরকার। তবে ট্যারিফ হাইক কবে হবে এবং কতটা হবে সেই বিষয়ে কিছু বলা হয়নি। জানিয়ে রাখি এয়ারটেল ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এবং আগামী দিনে রেভিনিউ পার ইউজার বাড়িয়ে 300 কোটি টাকা করা এই কোম্পানির লক্ষ্য। তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এয়ারটেল তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দেবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here