Airtel-এর সবচেয়ে সস্তা রিচার্জে নিশ্চিন্তে উপভোগ করুন ডেটা ও টকটাইম, ভ্যালিডিটি 28 দিন

বর্তমান সময়ে দাঁড়িয়ে Bharti Airtel ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম অপারেটরের স্থান দখল করে রয়েছে। যদি আপনিও এয়ারটেল গ্রাহক হয়ে থাকেন এবং কোম্পানির সবচেয়ে সস্তা 28 দিন ভ্যালিডিটির প্ল্যান সম্পর্কে জানতে চান তবে এই পোস্টটি আপনার জন্য। জানিয়ে রাখি কোম্পানির প্ল্যান শুরু হয় মাত্র 19 টাকা থেকে। তবে 28 দিন ভ্যালিডিটি চাইলে সেক্ষেত্রে কমপক্ষে 99 টাকার রিচার্জ করাতেই হবে। তাই আপনার খোঁজ যদি এই রেঞ্জের কোনো প্ল্যানের হয়ে থাকে যেখানে এক মাসের ভ্যালিডিটির সঙ্গে ইন্টারনেট ও কমপ্লিমেন্টারি বেনিফিট পাওয়া যায় সেক্ষেত্রে 99 টাকার Recharge Plan আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে। চলুন এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Airtel এর 99 টাকার Plan

এটি Airtel এর একটি স্মার্ট রিচার্জ প্ল্যান যার দাম মাত্র 99 টাকা। দাম কম হলেও এই প্ল্যানের বেনিফিটগুলি যথেষ্ট লাভজনক। এই প্লানে ফ্রী SMS এবং এয়ারটেল থাঙ্কস বেনিফিট দেওয়া না হলেও ইউজারদের এক মাসের জন্য ভয়েস কল এবং ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের বিভিন্ন সুবিধা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

28 দিন ভ্যালিডিটির সঙ্গে টকটাইম

প্রথমেই বলে রাখি 99 টাকার এই প্ল্যানে আনলিমিটেড ডেটা ও ভয়েস কল পাওয়া যায় না। এই প্ল্যানে ইউজারদের 99 টাকা টকটাইম এবং 200MB ডেটা দেওয়া হয়। কোম্পানির সাইটে দেওয়া তথ্য অনুযায়ী এই প্ল্যানটি রিচার্জ করলে ভয়েস কলের জন্য এক পয়সা প্রতি সেকেন্ডের দরে, লোকাল SMS এর জন্য 1 টাকা করে এবং STD SMS এর জন্য 1.5 টাকা করে চার্জ করা হয়। এছাড়া এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন।

Airtel এর সবচেয়ে সস্তা প্ল্যান

জানিয়ে রাখি এটি কোম্পানির সবচেয়ে সুলভ প্রিপেইড রিচার্জ প্ল্যান, যেখানে গ্রাহকদের SMS, ডেটা ও ভয়েস কলের সুবিধা দেওয়া হয়। কোম্পানির কাছে এর থেকে কম দামের আরও কিছু প্ল্যান আছে। কিন্ত সেগুলি ভাউচার হওয়ার কারণে একমাত্র কোনো Active থাকলে তবেই বেনিফিট পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here