Home টপ সংগ্রহ Airtel vs Jio: 90 দিনের আনলিমিটেড কলিং এবং ডেলি ডেটা যুক্ত কার রিচার্জটি বেস্ট, জেনে নিন এখানে

Airtel vs Jio: 90 দিনের আনলিমিটেড কলিং এবং ডেলি ডেটা যুক্ত কার রিচার্জটি বেস্ট, জেনে নিন এখানে

Akash Mukesh Ambani এর টেলিকম কোম্পানি Reliance Jio কিছু দিন আগে independence day 2022 এ নিজেদের গ্রাহকদের খুশি করার জন্য একটি নতুন Recharge Plan পেশ করেছে। কোম্পানির পেশ করা 750 টাকার প্ল্যানের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়  হলো যে এটি কোম্পানির একমাত্র 90 দিনের বৈধতা সহ রিচার্জ প্ল্যান। জিওর নতুন প্রিপেইড প্ল্যান পেশ করার পরেও Airtel এর দুটি নতুন প্ল্যান মার্কেটে পেশ করা হয়েছে। Airtel এর দুটি রিচার্জ প্ল্যানের মধ্যে একটি 90 দিনের বৈধতা সহ 779 টাকায় পেশ করা হয়েছে। দুটি প্ল্যানের দাম প্রায় একই এবং দুটি প্ল্যানেই 90 Days Validity দেওয়া হয়েছে। এই আর্টিকেলে আমরা দুটি প্ল্যানের মধ্যে তুলনা করে এটি জানার চেষ্টা করেছি যে কোন প্ল্যানটি আপনার জন্য বেস্ট হবে। আসুন জেনে নিই।

Jio এর 750 টাকার প্ল্যান

  1. 90 দিন ভ্যালিডিটির এই রিচার্জ প্ল্যানে ডেইলি 2GB ডেটা পাওয়া যায়। মানে পুরো বৈধতা সহ এই রিচার্জ প্ল্যানে মোট 180 জিবি ডেটা ব্যবহার করার জন্য দেওয়া হবে। ডেইলি ডেটা শেষ হওয়ার পর জিও ইউজারদের 64Kbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
  2. গ্রাহকদের এই Plan এর সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ফ্রি দেওয়া হবে। ডেইলি ডেটা এবং ফ্রি কলিংয়ের সাথে এই প্ল্যানে গ্রাহককে ডেইলি 100 FREE SMS এর দেওয়া হচ্ছে।
  3. এছাড়াও প্ল্যানের সাথে Jio অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন ফ্রি দেওয়া হবে, যা যেখানে যখন ইচ্ছা ব্যবহার করা যায়।

Airtel এর 779 টাকার প্ল্যান

  1. Airtel এর 779 টাকার প্ল্যানে ডেইলি 1.5GB হাই স্পিড ডেটা দেওয়া হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 135GB ডেটা উপভোগ করা যাবে। হাই স্পিড ডেটা লিমিট শেষ হওয়ার পর 64Kbps স্পিডে ইন্টারনেট চালানো যাবে।
  2. এই প্ল্যানটির ভ্যালিডিটি 90 দিন। প্ল্যানে ডেইলি 100টি ফ্রি SMS দেওয়া হয়।
  3. এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং দেওয়া হয়। এছাড়াও এতে ফ্রি অ্যাপেলো 24/7 সার্কেল, হ্যালোটিউন, Wink মিউজিক এবং ফাস্ট্যাগে 100 টাকার ক্যাশব্যাক রয়েছে।

উপসংহার 

আপনি যদি একটি লম্বা বৈধতা যুক্ত প্ল্যানের খোঁজ করেন তবে এই দুটি প্ল্যানই আপনার জন্য বেস্ট হবে। কিন্তু, কম দামে বেশি ডেটা এবং সমান সুবিধা প্রদান করার জন্য জিওর প্ল্যান বিজেতা। Airtel Rs 779 এর থেকে 29 টাকা সস্তা Jio Rs 750 Plan এ আপনি 45 জিবি ডেটা পেয়ে যাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন