ইন্ডিয়ান টেলিকম কোম্পানিগুলি ইউজারদের আকর্ষণ করার জন্য এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলিকে টেক্কা দেওয়ার জন্য শুধুমাত্র নতুন প্ল্যান লঞ্চ করেই থেমে থাকে না বরং নিজেদের নাম সব সময় শিরোনামে রাখার জন্য প্রায়ই কোনো না কোনো অফার মার্কেটে নিয়ে আসে। টেলিকম কোম্পানি এয়ারটেলও তাদের গ্ৰাহকদের খুশি করার জন্য PepsiCo এর সঙ্গে হাত মিলিয়ে এক অভিনব অফার নিয়ে এসেছে। অফার অনুযায়ী পেপসিকোর প্রোডাক্ট ব্যবহারকারী এয়ারটেল গ্ৰাহকদের বিনামূল্যে 2 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Airtel ও Vodafone কে পিছনে ফেলে এগিয়ে Jio, জেনে নিন কিভাবে জিওর হল 36 লক্ষ লাভ
Airtel তাদের PepsiCo এর সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথা ঘোষণা করে জানিয়েছে, Lay’s, Kurkure, Uncle Chips ও Doritos এর প্যাকেটে কোম্পানি স্পেশাল ‘কুপন কোড’ প্রিন্ট করিয়েছে। এর মধ্যে যে কোনো একটি প্যাকেট কেনার পর ইউজারদের সেই প্যাকেটের পেছনে দেওয়া কুপন কোড নোট করতে হবে এবং ‘Airtel Thanks App’ এর ‘My Coupons’ অপশনে সেই কোডটি লিখে রেডিম করতে হবে। একবার রেডিম করার পর ডেটা লিমিট এয়ারটেল অ্যাপে ক্রেডিট হয়ে যাবে এবং এটি যখন ইচ্ছা নিজের নাম্বারে অ্যাক্টিভ করা যাবে।
জানিয়ে রাখি ওপরে বলা পদ্ধতি উপভোগ করার জন্য লেজ, কুরকুরে, আঙ্কেল চিপস এবং ডরিটোসের 10 টাকার প্যাকেট কিনলে 1 জিবি ডেটার কুপন পাওয়া যাবে এবং এগুলির 20 টাকার প্যাকেটে 2 জিবি ডেটার কুপন দেওয়া হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হল একবার এই কুপন রেডিম করার পর ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী 31 জানুয়ারি, 2021 এর মধ্যে যখন ইচ্ছা অ্যাক্টিভ করা যাবে। একবার এই ডেটা অ্যাক্টিভ করার পর তিনদিন পর্যন্ত সেটি ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: Airtel ইউজারদের জন্য খারাপ খবর: শেষ হতে চলেছে সস্তা ডেটার যুগ!
Airtel এর 448 টাকার প্ল্যান
এয়ারটেল গত সপ্তাহে 448 টাকা দামের 28 দিন ভ্যালিডিটিযুক্ত এই প্ল্যানটি লঞ্চ করেছে। এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 3 জিবি করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ 24 দিনে মোট 84 জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস ও দেশের যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়। এই প্ল্যানের সবচেয়ে আকর্ষণীয় বেনিফিট হল এই প্ল্যানে Disney+ Hotstar VIP এর ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করা যায়।
Airtel 599 টাকার প্ল্যান
এই 599 টাকা দামের প্ল্যানটি কোম্পানির লেটেস্ট প্ল্যান। এই প্ল্যানেও ডিজনী+ হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। 56 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে দেশের যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে 2 জিবি করে ইন্টারনেট ও 100টি করে ফ্রি এসএমএস উপভোগ করা যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
