Airtel-এর নতুন 4টি সস্তা রিচার্জ প্ল‍্যানে‌র সামনে কুপোকাত Jio, 28 দিন নয়, এই প্ল‍্যান গুলিতে পাওয়া যাবে সম্পূর্ণ এক মাসের ভ‍্যালিডিটি

কম রেঞ্জে মান্থলি ভ‍্যালিডিটি প্ল‍্যানে‌র চাহিদা বৃদ্ধি লক্ষ করে ভারতের প্রসিদ্ধ মোবাইল পরিষেবা প্রদানকারী কোম্পানি Airtel একসাথে চারটি নতুন রিচার্জ প্ল্যান পেশ করেছে। Airtel এর এই রিচার্জ প্ল‍্যান গুলির প্রধান বৈশিষ্ট্য হলো কোম্পানি এইবার এই প্ল‍্যান গুলিকে 28 দিনের নয় সম্পূর্ণ এক মাস এবং 30 দিন ভ‍্যালিডিটির সাথে পেশ করেছে। কোম্পানি নিজের এই প্ল‍্যান গুলির মধ্যে দুটি প্ল‍্যান কলিঙের জন্য পেশ করেছে, আবার দুটি প্ল‍্যান রেট কাটার, এই দুটি প্ল‍্যানে ইউজাররা ডেটা বেনিফিট‌ও পাবে। এই প্ল‍্যান গুলির মাধ্যমে কলিঙে খরচ কম করা যাবে। মান্থলি ভ‍্যালিডিটি প্ল‍্যানে‌র জন্য Airtel একটি 109 টাকার প্ল‍্যান পেশ করেছে। আবার দ্বিতীয় প্ল‍্যান‌টির দাম 111 টাকা। প্রথম প্ল‍্যানটিতে ইউজারদের 30 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হয়। আবার অন‍্যত্র দ্বিতীয় প্ল‍্যানে সম্পূর্ণ এক মাসের ভ‍্যালিডিটি দেওয়া হয়েছে। ভাউচার প্ল‍্যানে‌র কথা বলা হলে, এই প্ল‍্যান গুলির দাম 128 টাকা এবং 131 টাকা, এর সাথেই এই প্ল‍্যানে 30 দিন এবং এক মাসের ভ‍্যালিডিটি উপলব্ধ। Airtel-এর এই নতুন প্ল‍্যান গুলি তাদের জন্য ভালো হতে চলেছে, যারা ফোনের ব‍্যবহার বেশিরভাগ সময় শুধুমাত্র ইনকামিং কলের জন্য করে। এই আর্টিকেলে এই চারটি নতুন প্ল‍্যানে‌র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Airtel-এর চারটি নতুন মান্থলি রিচার্জ প্ল‍্যান

  1. এয়ারটেলের 109 টাকার প্ল‍্যান
  2. এয়ারটেলের 111 টাকার প্ল‍্যান
  3. এয়ারটেলের 128 টাকার প্ল‍্যান
  4. এয়ারটেলের 131 টাকার প্ল‍্যান

Airtel-এর 109 টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের 109 টাকার প্ল‍্যানে‌র কথা বলা হলে, এই প্ল‍্যানটি 30 দিন ভ‍্যালিডিটির স্মার্ট প‍্যাক। এই প্ল‍্যানে ইউজারদের 99 টাকার টকটাইম দেওয়া হয়। এর সাথেই এই প্ল‍্যানে ইউজারদের 200MB ডেটাও দেওয়া হয়। এছাড়া এই রিচার্জে লোকাল এবং এসটিডি কলিঙের জন্য ইউজারদের 2.5 পয়সা সেকেন্ড হিসেবে চার্জ করা হয়।

Airtel-এর 111 টাকার রিচার্জ প্ল‍্যান

এই প্ল‍্যানে উপলব্ধ সুবিধা গুলি 109 টাকার রিচার্জের সমান। কিন্তু, এই প্ল‍্যানে ইউজাররা সম্পূর্ণ এক মাসের ভ‍্যালিডিটি পাবে। অর্থাৎ, মাসটি যদি 31 দিনের হয় তাহলে ইউজার‌রা 31 দিনের ভ‍্যালিডিটি পাবে, আবার 30 দিনের মাস হলেও ইউজাররা 30 দিনের ভ‍্যালিডিটি পাবে। এর মানে হলো ইউজাররা এই প্ল‍্যান‌টিকে জুলাই মাসের 5 তারিখে 111 টাকা রিচার্জ করালে আগামী রিচার্জ তাকে আগস্টে‌র 5 তারিখে করাতে হবে।

এই প্ল্যানের বেনিফিটের কথা বলা হলে, এই প্ল‍্যানে‌ও ইউজারদের 99 টাকার টকটাইম দেওয়া হয়। এর সাথেই 200 এমবি ডেটাও দেওয়া হয়। আবার, লোকাল এবং এসটিডি‌তে কলিঙের জন্য কোম্পানি 2.5 পয়সা প্রতি সেকেন্ড হিসেবে চার্জ করে। ম‍্যাসেজের কথা বলা হলে, লোকাল ম‍্যাসেজে 1 টাকা এবং এসটিডি ম‍্যাসেজে 1.5 টাকা হিসেবে চার্জ করা হয়।

Airtel-এর 128 টাকার রিচার্জ প্ল‍্যান

এয়ারটেলের 128 টাকার মান্থলি রিচার্জ প্ল‍্যানে‌র কথা বলা হলে, এই প্ল‍্যানে কলিঙের জন্য 2.5 টাকা প্রতি সেকেন্ড হিসেবে চার্জ করা হয়। আবার, ভিডিও কলিঙের জন্য 5 পয়সা প্রতি সেকেন্ড এবং ডেটা চার্জ 50 পয়সা প্রতি এমবি হিসেবে চার্জ করা হয়। এছাড়া SMS-এর জন্য 1 টাকা লোকাল এবং 1.5 টাকা এসটিডি ম‍্যাসেজের জন্য ইউজারদের থেকে চার্জ করা হবে। কিন্তু, এই প্ল‍্যানে ডেটা এবং কলিঙের জন্যে আলাদা ভাউচার রিচার্জ করতে হবে।

Airtel-এর 131 টাকার রিচার্জ প্ল‍্যান

এয়ারটেলের 131 টাকার রিচার্জ প্ল‍্যানে উপলব্ধ বেনিফিটের কথা বলা হলে, এই প্ল‍্যান‌টি 128 টাকার প্ল‍্যানে‌র মতোই। এই প্ল‍্যানে শুধুমাত্র ভ‍্যালিডিটিতে পার্থক্য আছে। 128 টাকার রিচার্জে 30 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। আবার, 131 টাকার প্ল‍্যানে 1 মাসের অর্থাৎ মান্থলি ভ‍্যালিডিটি প্রদান করা হয়। আবার, এই প্ল‍্যানেও কলিং এবং ডেটার জন্য আলাদা রিচার্জ করতে হবে।

Airtel-এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল‍্যান

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল‍্যানে‌র কথা বলা হলে, কোম্পানির কাছে 99 টাকার একটি রিচার্জ প্ল‍্যান‌ও আছে। এই প্ল‍্যানে উপলব্ধ বেনিফিট গুলির সামনে জিও কুপোকাত, এই প্ল‍্যানে কলিং, ডেটা এবং ভ‍্যালিডিটি সহ এস‌এম‌এসের‌ও সুবিধা পাওয়া যায়। এই প্ল‍্যানে ইউজারদের 200MB ডেটা, 99 টাকার টকটাইম এবং 28 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হয়। Vi-এর 99, 107 এবং 111 টাকার রিচার্জ প্ল্যানের সামনে Jio, Airtel এবং BSNL কুপোকাত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here