যেসব ইউজাররা বারবার রিচার্জের ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চান এবং এমন একটি প্ল্যানের খোঁজ করছেন যেটি রিচার্জ করে গোটা বছরের জন্য প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটার পাশাপাশি কলিং ও অন্যান্য বেনিফিট পাওয়া যাবে তাদের জন্য Airtel এর 3,999 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি সুন্দর অপশন। কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানে 150GB বোনাস ডেটা অর্থাৎ অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে। প্ল্যানের নির্ধারিত ডেটা ছাড়াও এই ডেটা উপভোগ করা যাবে অর্থাৎ দৈনিক ডেটার সঙ্গেই এই অতিরিক্ত 150GB ডেটা ব্যাবহার করা যাবে।
এয়ারটেলের 3,999 টাকা দামের প্ল্যানের বেনিফিট
Airtel এর 3,999 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি এক বছর অর্থাৎ 365 দিন। এই প্ল্যানে প্রতিদিন 2.5GB ডেটা পাওয়া যায়। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এতে 150GB বোনাস ডেটা দেওয়া হচ্ছে। এর ফলে প্রচুর পরিমাণে ডেটা ইউজারদের জন্য এই প্ল্যানটি যথেষ্ট উপযোগী একটি অপশন।
এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে প্রতিদিন 100 ফ্রি SMS। কোম্পানির পক্ষ থেকে এতে Airtel Safe Network জারি করা হয়েছে। এছাড়াও 5G ইউজাররা আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন। তবে আনলিমিটেড 5G ডেটা প্রতি 28 দিনে 300GB পর্যন্ত সীমিত।
12 মাসের Adobe Express Premium
এই প্রিপেইড প্ল্যানে শুধুমাত্র ইন্টারনেট ডেটা ও ভয়েস কলই নয়, বরং একটি অতিরিক্ত সাবস্ক্রিপশনও পাওয়া যায়। কোম্পানির 3,999 টাকা দামের প্ল্যানে 12 মাসের জন্য Adobe Express Premium সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর ফলে ইউজাররা Adobe এর প্রিমিয়াম ক্রিয়েটিভ টুল ব্যাবহার করতে পারবেন।
Airtel দেশের সমস্ত টেলিকম সার্কেলে এই প্রিপেইড প্ল্যান জারি করে দেওয়া হয়েছে। Airtel Thanks অ্যাপ বা Airtel ওয়েবসাইটের মাধ্যমে এই প্ল্যানটি রিচার্জ করা যাবে।
এক বছরের ভ্যালিডিটি সহ 3,599 টাকা দামের প্ল্যান
Airtel এর কাছে এক বছরের ভ্যালিডিটি সহ আরও একটি প্রিপেইড প্ল্যান রয়েছে এবং এই প্ল্যানের দাম 3,599 টাকা। যাদের বাজেট নিয়ে সমস্যা রয়েছে তাঁরা এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। তবে এতে 3,999 টাকা দামের প্ল্যানের মতো অতিরিক্ত 150GB ডেটা পাওয়া যাবে না।
জানিয়ে রাখি 3,599 টাকা দামের এই প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা দেওয়া হয়। এই প্ল্যানটির ভ্যালিডিটি এক বছর এবং এতেও 5G অ্যাক্সেস করা যায়। অর্থাৎ উভয় প্ল্যানের মূল তফাৎ হল দৈনিক ডেটার পরিমাণ এবং 3,999 টাকা দামের প্ল্যানের অতিরিক্ত 150GB ডেটা।
কাদের জন্য বেশি উপযোগী 3,999 টাকা দামের প্রিপেইড প্ল্যান?
যারা প্রতিদিন প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটা খরচ করেন এবং একবারে গোটা বছরের প্ল্যান রিচার্জ করাতে চাইছেন তাদের জন্য এয়ারটেলের এই 3,999 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি একটি উল্লেখযোগ্য বিকল্প। দৈনিক 2.5GB ডেটার পাশাপাশি অতিরিক্ত 150GB বোনাস ডেটা অধিক ইন্টারনেট ইউজারদের যথেষ্ট খুশি করবে। এছাড়াও আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS, 5G ডেটা এবং 12 মাসের জন্য Adobe Express Premium সাবস্ক্রিপশন এই প্ল্যানটিকে সাধারণ লং টার্ম প্ল্যানের গন্ডি পেরিয়ে একটি ফিচার প্যাক অপশনে পরিণত করে।
