রিলায়েন্স জিও সস্তা প্ল্যান পেশ করার পর থেকেই ভারতী এয়ারটেলও সস্তায় বিভিন্ন প্ল্যান পেশ করে জিওকে প্রতিযোগিতায় হারিয়ে হারানোর চেষ্টায় মেতে রয়েছে। কয়েক দিন আগে জিওর সস্তা স্মার্টফোন লঞ্চের খবর পাওয়ার পর এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে এয়ারটেলও সস্তায় 4জি স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই উদ্দেশ্যে কোম্পানি খুব তাড়াতাড়ি কিছু স্মার্টফোন কোম্পানির সঙ্গে হাত মেলাতে পারে। তবে এখনও পর্যন্ত জিও বা এয়ারটেল কোনো কোম্পানির পক্ষ থেকেই তাদের ফোনের লঞ্চ ডেট ও ডিভাইসের ডিটেইলস সম্পর্কে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: শীঘ্রই আসতে চলেছে সস্তা Realme C17, Snapdragon 460 চিপসেটের সঙ্গে লিস্টেড হল গীকবেঞ্চে
জিওর নজরে 2G ইউজার
ET এর রিপোর্ট অনুযায়ী এয়ারটেল এই মুহূর্তে হাত মেলানোর জন্য স্থানীয় ব্র্যান্ডের খোঁজ করছে। আবার কোম্পানি জিওকে 2জি গ্ৰাহক পাওয়ার হাত থেকেও আটকাতে চাইছে। প্রসঙ্গত জানিয়ে রাখি ভারতে এখনও প্রায় 40 কোটি মানুষ ফিচার ফোন ইউজ করে। বর্তমানে জিও এইসব মানুষদের হাতে পেয়ে নিজেদের ব্যবসা বাড়ানোর কথা ভাবছে। রিপোর্ট থেকে জানা গেছে এয়ারটেল সস্তা স্মার্টফোনের জন্য ঘরোয়া মোবাইল কোম্পানি মাইক্রোম্যাক্স ও লাভার সঙ্গে কথাবার্তা বলছে।
লকড এবং আনলকড ফোন
জানা গেছে এয়ারটেলের নতুন ফোন লকড ও আনলকড উভয় ধরনের হতে পারে। যদিও আজকের দিনে দাঁড়িয়ে ভারতে লকড ডিভাইসের চল নেই। তবে আমেরিকা ও অন্যান্য পশ্চিমি মার্কেটগুলিতে টেলিকম অপারেটররা স্মার্টফোন কোম্পানির সঙ্গে মিলে ট্যারিফ প্ল্যান বা মান্থলি পেমেন্ট অপশনযুক্ত ফোন পেশ করে।
আরও পড়ুন: BSNL এর সবচেয়ে সস্তা টপ 5 প্ল্যান, প্রতিদিন পাওয়া যায় ২ জিবি ডেটা ও ফ্রি কলিং!
আগেও এয়ারটেল পেশ করেছে সস্তা স্মার্টফোন
প্রসঙ্গত জানিয়ে রাখি এর আগে এয়ারটেল স্থানীয় ব্র্যান্ড Celkon এর সঙ্গে জোটবদ্ধ করে ‘মেরা পহেলা স্মার্টফোন’ প্রোগ্রামের সূচনা করেছিল। এই প্রোগ্রামে কোম্পানি কম দামে 4জি স্মার্টফোন অফার করেছে। ডাউন পেমেন্ট করলে ফোন দেওয়া হতো এবং এরপর অ্যাক্টিভ রাখার জন্য মান্থলি রিচার্জ করাতে হতো।
গুগলের সঙ্গে জিওর জোটবন্ধন
Google এর সঙ্গে পার্টনারশিপ সম্পর্কে বলার সময় মুকেশ আম্বানি জানিয়েছেন, গুগল রিলায়েন্স জিওতে 7.7 শতাংশ বিনিয়োগ করেছে। জিওতে বিনিয়োগ করা এই টাকার পরিমাণ 33,737 কোটি টাকা। তিনি আরও বলেন জিও ও গুগল এক সঙ্গে দেশকে ডিজিটাল হওয়ার পথে আরও আনেকটা এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে ভারতে 4জি ও 5জি ফোন তৈরি করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











